হালনাগাদের সময়ও অনলাইনে নাগরিকদের কাছ থেকে আবেদন নেবে নির্বাচন - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

হালনাগাদের সময়ও অনলাইনে নাগরিকদের কাছ থেকে আবেদন নেবে নির্বাচন


মু এবি সিদ্দীক ভুঁইয়া :বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের সময়ও অনলাইনে নাগরিকদের কাছ থেকে আবেদন নেবে নির্বাচন কমিশন (ইসি)।আগামী ২০ মে দেশের সব জেলায় এ কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন।এক্ষেত্রে আগামী ৯ জুলাই পর্যন্ত প্রথম পর্যায়ের ১৪০ উপজেলায় কার্যক্রম চলবে। পরে তিন ধাপে অন্যান্য উপজেলায় হালনাগাদ করবে সংস্থাটি।এ কার্যক্রম হাতে নেওয়ার প্রথম দিকে সিদ্ধান্ত হয়েছিল হালনাগাদের সময় অনলাইনে আবেদন নেওয়া স্থগিত রাখার। কিন্তু সে সিদ্ধান্ত থেকে সরে এসে কার্যক্রমটি অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর জানিয়েছেন, আগের মতোই সব কার্যক্রম চলবে। হালনাগাদের অজুহাতে কোনো কার্যক্রম বন্ধ রাখা হবে না।অনলাইনে আবেদন করে তার প্রিন্ট কপির সঙ্গে প্রয়োজনীয় সব কাগজপত্র সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে।বর্তমানে ইসির সার্ভারে ১১ কোটি ৩২ লাখ নাগরিকের তথ্য রয়েছে।

Top