সবকিছু ঠিকঠাক থাকলে জুনের ২৫ তারিখে পদ্মা সেতু শুভ উদ্বোধন হবে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

সবকিছু ঠিকঠাক থাকলে জুনের ২৫ তারিখে পদ্মা সেতু শুভ উদ্বোধন হবে


মোহাম্মাদ রফিকুল ইসলাম:সবকিছু ঠিকঠাক থাকলে জুনের ২৫ তারিখে পদ্মা সেতু শুভ উদ্বোধন হবে বলে জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।শুক্রবার সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তিযোদ্ধা ভবন ও নড়িয়া বিহারী লাল উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

বিএনপির উদ্দেশে উপমন্ত্রী বলেন, পাকিস্তানে যখন সরকার পতন হয় বিএনপিরা উল্লাস করে। আফগানিস্তানে যখন তালেবানরা ক্ষমতায় আসে তখনো বিএনপিরা উল্লাস করে। শ্রীলংকায় সরকার পতনেও তারা উল্লাস করে। তারা ভাবে শ্রীলংকার মতো হবে। আসলে বিএনপির মাথায় কোন রাজনীতি নাই। ওদের মাথায় হচ্ছে ষড়যন্ত্র।তিনি বলেন, আওয়ামী লীগের ভিত অনেক মজবুত। সরকারেও আওয়ামী লীগ, রাজপথেও আওয়ামী লীগ। আন্দোলন করে কখনো আওয়ামী লীগকে আপনারা ক্ষমতাচ্যুত করতে পারবেন না। নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ইসমাইল হক, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক জাফর শেখ প্রমুখ।

Top