জেলা পরিষদের প্রশাসক হলেন যারা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

জেলা পরিষদের প্রশাসক হলেন যারা


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :সারাদেশে জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পিরষদ আইন, ২০০০ [জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২২ অনুযায়ী সংশোধিত] এর ধারা ৮২ এর উপ-ধারা (২) অনুযায়ী দেশের ৬১টি জেলা পরিষদে সর্বশেষ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী ব্যক্তিবর্গকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

একইসঙ্গে নতুন জেলা পরিষদের প্রশাসকদের তালিকাও প্রকাশ করেছে স্থানীয় সরকার বিভাগ।এর আগে বুধবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান।

Top