ঈদেও থাকছে ভোগান্তি - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

ঈদেও থাকছে ভোগান্তি


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে রাজধানীর আবদুল্লাহপুর পর্যন্ত বিআরটি প্রকল্পের কাজে চলছে হযবরল অবস্থা। কাজে দেখা দিয়েছে ধীরগতি। ফলে এবার ঈদেও যানজট আর ভোগান্তি থেকে মুক্তি মিলছে না।একদিকে রোদ, ধুলা আর অন্যদিকে বৃষ্টিতে সড়কের খানাখন্দে জলাবদ্ধতা। এসবই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সড়কে সাধারণের নিত্যসঙ্গী। কয়েক বছর ধরে প্রতিদিনই লাখ লাখ মানুষ চরম ভোগান্তি নিয়ে এ পথে যাতায়াত করছে। এ সড়কে ঈদ ও বিভিন্ন উৎসবে ঘরমুখী মানুষের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়।সড়কের পরিস্থিতি দেখতে বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান চান্দনা চৌরাস্তা, টঙ্গীর মিল গেট, স্টেশনরোড ও টঙ্গী তুরাগ ব্রিজ পর্যন্ত পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, বিআরটি প্রকল্পের কাজে ধীরগতির কারণে বেশ কয়েকটি স্থানে যানজট সৃষ্টি হচ্ছে। শনিবার প্রকল্পের কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠক করা হবে।যাত্রী, চালক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুর থেকে আবদুল্লাহপুর পৌঁছতে কখনো চার-পাঁচ ঘণ্টা লেগে যাচ্ছে। টঙ্গীর মিল গেট থেকে টঙ্গীর তুরাগ ব্রিজ পর্যন্ত পৌঁছতেই লাগছে দুই থেকে আড়াই ঘণ্টা। সড়কের দু’পাশে বড় বড় ড্রেন নির্মিত হলেও সেগুলো কোনো কাজে আসছে না।শুক্রবার কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতা ও ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যানজট ছোটাতে হিমশিম খেতে হয়েছে ট্রাফিক পুলিশকে। টঙ্গীর কলেজ গেট থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কটির প্রায় চার কিলোমিটার অংশ বেশি ভাঙাচোরা ও খানাখন্দে ভরা।প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১২ সালের ডিসেম্বরে শুরু হওয়া গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্টটি ২০১৬ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। ধীরগতির কারণে ব্যয় ও মেয়াদ দুই বছর বাড়ানো হয়। ২০২২ সালের জুন পর্যন্ত বর্ধিত মেয়াদের সময় শেষ প্রান্তে চলে এলেও এখন পর্যন্ত প্রকল্পটির অগ্রগতি হয়েছে প্রায় ৭৩ ভাগ।

এ অবস্থায় আরেক দফা প্রকল্পটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধনী অনুযায়ী প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে আরও দেড় বছর। অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বরে শেষ হবে এ প্রজেক্টের নির্মাণ কাজ। সরজমিনে দেখা গেছে, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় কোথাও পিলার নির্মাণ, কোথাও উড়ালসড়কসহ নানা কর্মযজ্ঞ চলছে।একপাশ দিয়ে লেন তৈরির কাজও চলছে। চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া পর্যন্ত কার্পেটিং করা হয়নি। সড়কে বিভিন্ন স্থানে কাদা-পানি জমে আছে। হেঁটেও চলাচলে ভোগান্তিতে পড়ছে মানুষ। তারপর চারদিক ঘিরেই রয়েছে যানজট। ভোগড়া থেকে গাজীপুরা পর্যন্ত বিভিন্ন স্থানে স্টেশন নির্মাণ করায় সেখানে যানবাহন থেমে থেমে চলাচল করছে। পুরো সড়কেই ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে নির্মাণসামগ্রী।টঙ্গীর স্টেশন রোড থেকে মিল গেট পার হয়ে চেরাগআলী মার্কেটের আগ পর্যন্ত রাস্তায় নির্মাণ করা হচ্ছে উড়ালসেতুর পিলার। ফলে সড়কের কোথাও তিন, কোথাও দুই লেনে যানবাহন চলছে। এতে সৃষ্টি হচ্ছে যানজট। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় কাটছে পরিবহণ যাত্রীদের। সড়কের কিছু স্থানে উড়াল সেতুর স্প্যান বসানো, কোথাও সড়ক মেরামত, আবার কোথাও চলছে খুঁটি স্থাপনের কাজ।প্রকল্পের ৭৩ শতাংশ কাজ শেষ হলেও কিছুতেই কমছে না যানজট। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল-মামুন বলেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে আমরা বাড়তি সতর্কতা অবলম্বন করছি। বিআরটি, জেলা প্রশাসন ও ময়মনসিংহ শ্রমিক-পরিবহণ মালিক সমিতির নেতাসহ সংশ্লিষ্টদের নিয়ে একাধিক মিটিং করেছি।২৩ এপ্রিল (আজ) থেকে বিআরটি কিছুদিনের জন্য কিছু এলাকার সড়কের মাঝের লেন খুলে দিলে ট্রাফিক ম্যানেজমেন্ট খুব সহজ হবে। ঈদে ঘরেফেরা মানুষের কমবেশি দুর্ভোগ হবেই। তবে পুলিশ চেষ্টা করবে, তাদের যাত্রা যাতে নির্বিঘ্ন হয়। দুর্ভোগ কম হয়।বিআরটি প্রকল্পের পরিচালক এএসএম ইলিয়াস শাহ বলেন, সড়কের যেসব স্থানে বেশি সমস্যা মনে হচ্ছে সেগুলো ঈদের আগেই সমাধান করা হবে। এখন কাজ করা হবে ঈদযাত্রাকে প্রাধান্য দিয়ে। সড়কের যে অংশে কার্পেটিং বাকি আছে, সেগুলো দ্রুত শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি, ঈদের আগেই সড়কটি চলাচলের উপযোগী করে তোলা হবে।

Top