রমজানুল মোবারক ও কুরআনুল কারিম মুমিনের জন্য মহানিয়ামত - Alokitobarta
আজ : বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
"নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে" কর্ণফুলী টানেল প্রকল্পে আর্থিক অনিয়মের তদন্ত: নজরে সাবেক উপ-প্রকল্প পরি... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে সন্ত্রাস-নাশকতায় কী অর্জন‘লাশের ফাঁদে’ পা দেয়নি সরকার

রমজানুল মোবারক ও কুরআনুল কারিম মুমিনের জন্য মহানিয়ামত


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :রমজানুল মোবারক ও কুরআনুল কারিম মুমিনের জন্য মহানিয়ামত। আল্লাহতায়ালা আমাদের প্রতি সীমাহীন দয়া ও রহমত করেছেন। তাঁর দান ও করুণা অফুরন্ত, যা গণনা করা কারও পক্ষে সম্ভব নয়। আল্লাহ নিজে বলেছেন, ‘তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করো তাহলে তা আয়ত্ত করতে পারবে না। আমাদের আত্মা, আমাদের জীবন, আমাদের অস্তিত্ব, হাত, পা, চোখ, মুখ, মন, মগজ সবকিছুই আল্লাহর নিয়ামত। মাটি, বাতাস, পানি, শস্য কণা, ফল-ফুল ইত্যাদি যা কিছু আমাদের প্রয়োজন সবকিছু আল্লাহ্ মাটির দস্তরখানে আমাদের জন্য বিছিয়ে দিয়েছেন। তবে সর্বাপেক্ষা বড় যে নিয়ামত দান করেছেন, তা হলো আল্লাহ আমাদের কুরআনে কারিমের মাধ্যমে তাঁর সঙ্গে আলাপনের সুযোগ দান করেছেন। আমাদের উদ্দেশে রমজানুল মোবারকে কুরআন নাজিল করেছেন এবং তা বোঝা ও তিলাওয়াতের সুযোগ দান করেছেন।

কুরআনে পাক তিলাওয়াতের মতো নিয়ামত ফেরেশতারাও পাননি। হাদিসে উল্লেখ রয়েছে, ফেরেশতারা এজন্য নামাজের জামাতে শরিক হন, যাতে কুরআনে কারিমের তিলাওয়াত শ্রবণ করতে পারেন। যেখানে কুরআন মাজিদ তিলাওয়াত হয়, সেখানে ফেরেশতারা একত্র হয়ে ডানা ছড়িয়ে দেন এবং আশপাশে ঘেরাও করে রাখেন, যাতে কুরআনের উসিলায় যে রহমত নাজিল হয়, তাতে ফেরেশতারাও ভাগী হতে পারেন এবং শ্রবণ করতে পারেন। কুরআন তিলাওয়াতের ফজিলত ও মর্যাদা শুধু এ উম্মত লাভ করেছে। পূর্ববর্তী উম্মতকেও আল্লাহতায়ালা আহকাম দান করেছেন; কিন্তু তিনি তা প্রদান করেছেন কিতাবের মাধ্যমে, কালামের মাধ্যমে নয়। কিতাব ভিন্ন জিনিস, কালাম ভিন্ন জিনিস। কাউকে নিজের কুশলাদি লিখে জানালে তাকে কিতাব বলা হবে আর যদি টেলিফোনে বা সামনা-সামনি কথাবার্তা বলা হয় তাকে বলা হয় কালাম। কুরআন মাজিদ হলো আল্লাহর কালাম, এর শব্দ ও অর্থ উভয়ই আল্লাহর পক্ষ থেকে এসেছে। কুরআনে কারিম অবতীর্ণ হয়েছে রমজানুল মোবারকে। রমজান মাসে রয়েছে আল্লাহর সীমাহীন রহমত। এটা কত বড় রহমত যে, রমজানের প্রতি কর্মে রয়েছে ৭০ গুণ সমপরিমাণ সাওয়াব। তাই রমজানে কুরআনে কারিমের তিলাওয়াত তথা আল্লাহর সঙ্গে আলাপনে বেশি বেশি লিপ্ত হয়ে তাঁর প্রেম সাগরে ডুব দিয়ে তাঁর সঙ্গে প্রেমময় সম্পর্ক গড়ার এক অপূর্ব সুযোগ। আল্লাহতায়ালা আমাদের এ সুযোগ কাজে লাগানোর তৌফিক দান করুন।

Top