বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু ডিসেম্বরে নয়, অগামী জুন মাসেই চালু হবে - Alokitobarta
আজ : রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু ডিসেম্বরে নয়, অগামী জুন মাসেই চালু হবে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :গতকাল (বুধবার) জাতীয় সংসদ অধিবেশনে সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, পদ্মা সেতু চলতি বছরের শেষ দিকে চালু করা হবে। আজ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু ডিসেম্বরে নয়, অগামী জুন মাসেই চালু হবে।’ বিষয়টি নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে পদ্মা সেতু আসলে কবে চালু হবে?গতকাল সংসদে শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পের উভয় প্রান্তে অ্যাপ্রোচ রোড ও সার্ভিস এরিয়ার কাজ শতভাগ শেষ হয়েছে। মূল সেতুর ভৌত অগ্রগতি ৯৬ দশমিক ৫০ শতাংশ। বর্তমানে সেতুতে কার্পেটিং, ভায়াডাক্ট কার্পেটিং, ওয়াটারপ্রুফ মেমব্রেন, মূল সেতু ও ভায়াডাক্টের মুভমেন্ট জয়েন্ট, ল্যাম্পপোস্ট, অ্যালুমিনিয়াম রেলিং, গ্যাসের পাইপলাইন, ৪০০ কেভিএ বিদ্যুৎ এবং রেললাইন নির্মাণের কাজ চলমান। ২০২২ সালের শেষ নাগাদ পদ্মা সেতু চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।’

সংসদে প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন অর্থমন্ত্রী। বৃহস্পতিবার বিকালে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন এ বছরের শেষের দিকে পদ্মা সেতু চালু হবে। আমরা প্রত্যাশা করে আছি, এ বছরের শেষ নাগাদ এটি চালু করতে পারব। এটা আমাদের প্রত্যাশা। আমাদের বছরটি (অর্থবছর) শেষ হবে জুন মাসে। আমাদের ফিন্যান্সিয়াল বছর যেটি জুনে শেষ হবে। আমরা বিশ্বাস করি, এর মধ্যে আমরা এটি চালু করতে পারব।মন্ত্রী আরও বলেন, ‘আমরা যেটা প্রত্যাশা করেছিলাম মার্চ মাসে আসবে, সেটি মার্চ মাসে এলো না। আমার মনে হয় অনেক লম্বা সময় লাগবে না। তারপরও অস্বাভাবিক সময়ের মাঝ দিয়ে পৃথিবী এখন যাচ্ছে। যে যুদ্ধ চলছে তার কারণে কেউই ইফেকটিভলি কোনো কিছু এখন প্রজেকশন করতে পারে না। কমিটমেন্ট করার অবস্থাও নেই। তবুও আমরা আশায় আছি। এ বছরেই আমরা এটির শেষ দেখতে চাই।এর আগে গত ৩ মার্চ সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের জুনে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

Top