১ লাখ ৩৩০ টন চাল দেবে সরকার ঈদে দুস্থদের - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

১ লাখ ৩৩০ টন চাল দেবে সরকার ঈদে দুস্থদের


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় সারাদেশে দুস্থদের খাদ্যশস্য সহায়তার অংশ হিসেবে এক লাখ ৩৩০ টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। এক্ষেত্রে দেশের মোট ১ কোটি ৩৩ লাখ ৫৪০টি ভিজিএফ কার্ডের বিপরীতে প্রত্যেক কার্ডধারীকে ১০ কেজি হারে চাল দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।সোমবার (৪ এপ্রিল) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বরাদ্দের বিষয়টি জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা এবং পৌরসভাভিত্তিক বিতরণের জন্য সরকার ১ লাখ ৩৩০ দশমিক ৫৪০ মেট্রিক টন চাল ভিজিএফ কর্মসূচির আওতায় বরাদ্দ দিয়েছে।

এতে আরও বলা হয়েছে, দেশের ৬৪ জেলার ৪৯২টি উপজেলার জন্য ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩টি এবং ৩২৯টি পৌরসভার জন্য ১২ লাখ ৫৩ হাজার ৮৫১টিসহ মোট ১ কোটি ৩৩ লাখ ৫৪০টি ভিজিএফ কার্ডের বিপরীতে কার্ডপ্রতি ১০ কেজি হারে চাল দেওয়ার লক্ষ্যে এ বরাদ্দ দিয়েছে সরকার।ভিজিএফ বরাদ্দের ক্ষেত্রে দুস্থ, অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা দিতে হবে। তবে সাম্প্রতিককালের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে বলেছে ত্রাণ মন্ত্রণালয়।একইসঙ্গে ভিজিএফের চাল আগামী ২৮ এপ্রিলের মধ্যে বিতরণ নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

Top