চালসহ বিভিন্ন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

চালসহ বিভিন্ন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :চালসহ বিভিন্ন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে মানুষকে স্বস্তি দিতে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চালের উপকারভোগীদের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।ইতোমধ্যে খাদ্য অধিদপ্তর থেকে উপকারভোগীদের সংখ্যা ১০ লাখ বাড়িয়ে ৬০ লাখ করার প্রস্তাব খাদ্য মন্ত্রণালয়ে বিবেচনাধীন। উপকারভোগীদের সংখ্যা বাড়ানোর বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।খাদ্যবান্ধব কর্মসূচি’র আওতায় সারাদেশে ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। এ পরিবারগুলোকে প্রতিমাসে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। পল্লী অঞ্চলের কর্মাভাবকালীন মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর- এ পাঁচ মাস খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।সাম্প্রতিক সময়ে চাল, ভোজ্যতেলসহ প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন বিধিবিষেধ থাকায় সাধারণ মানুষের আয় কমে গেছে। অনেকে হারিয়েছেন কর্মসংস্থান। করোনা পরিস্থিতি যখন উন্নতি দিকে, স্বাভাবিক হচ্ছে সবকিছু। এরমধ্যেই দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সংকটে ফেলেছে সাধারণ মানুষকে।মানুষের কষ্ট লাঘবে সরকারের নানা উদ্যোগও রয়েছে। বিস্তৃত পরিসরে খোলাবাজারে (ওএমএস) চলছে চাল ও আটা বিক্রি। টিসিবির মাধ্যমে এক কোটি দরিদ্র পরিবারকে স্বল্পমূল্যে দেওয়া হচ্ছে নিত্যপণ্য। এ অবস্থায় ১০ টাকা কেজি দরে চালের সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।প্রাথমিকভাবে খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের সংখ্যা ১০ লাখ বাড়ানোর বিষয়টি আলোচিত হলেও এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।খাদ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীর সংখ্যা ৬০ লাখে উন্নীত করার একটি বিষয় রয়েছে। খাদ্য অধিদপ্তর থেকে সেই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটার সঙ্গে যেহেতু আর্থিক বিষয় জড়িত রয়েছে, তাই অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার বিষয় আছে। খাদ্য মন্ত্রণালয় থেকে হয়তো অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছেজানতে চাইলে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীদের সংখ্যা বাড়ানোর বিষয়ে আমরা চিন্তা-ভাবনা করছি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করছি। অফিসিয়ালি আমরা এখনো অনুমোদন পাইনি। প্রস্তুতিমূলক কাজগুলো আমরা করছি।’খাদ্যমন্ত্রী বলেন, ‘হিসাব-নিকাশ চলছে। উপকারভোগীর সংখ্যা কত বাড়ালে জনগণ স্বস্তি পাবে, চালের দাম কম থাকবে, সেটি বিবেচনা করেই বাড়ানো হবে।’গত ১৭ মার্চ উপজেলাভিত্তিক বিভাজন অনুযায়ী খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীদের সংখ্যা জানানোর জন্য খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, খাদ্যবান্ধব কর্মসূচির জন্য নির্ধারিত ৫০ লাখ উপকারভোগী থাকার কথা। পর্যালোচনা করে দেখা গেছে, খাদ্যবান্ধব কৰ্মসূচিতে বিভাগভিত্তিক উপকারভোগী উল্লেখ করা হয়েছ ৫০ লাখ ১০ হাজার ৭১০ জন। তবে উপকারভোগীর জেলা, উপজেলাভিত্তিক বিভাজন সংখ্যা উল্লেখ করা হয়নি। এ কর্মসূচির আওতা বাড়ানোর লক্ষ্যে উপজেলাভিত্তিক হালনাগাদ সংখ্যা প্রয়োজন।এমতাবস্থায় জরুরিভাবে জেলা ও উপজেলাভিত্তিক ৫০ লাখ ১০ হাজার ৭১০ জন উপকারভোগীর সংখ্যা উল্লেখ করে মহাপরিচালককে তথ্য পাঠানোর অনুরোধ জানানো হয় ওই চিঠিতে।খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীর সংখ্যা বাড়ানো হলে, তা বাস্তবায়নে প্রস্তুত আছি। মাঠপর্যায়ে উপকারভোগীদের তালিকা করেছেন জেলা প্রশাসক ও খাদ্য নিয়ন্ত্রক। সংখ্যা বাড়ানো হলে তারা বসে নতুন উপকারভোগীদের যুক্ত করবেন। মন্ত্রণালয় থেকে যেভাবে নির্দেশনা আসবে, সেভাবে আমরা বাস্তবায়ন করবো।’

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছরের ১ জুলাই থেকে ১৭ মার্চ পর্যন্ত চলতি অর্থবছরে খাদ্যবান্ধব কৰ্মসূচিতে পাঁচ লাখ ৭৩ হাজার ৯৪৬ টন চাল বিতরণ করা হয়েছে। করোনাভাইরাস মহামারির কারণে ২০১৯-২০ অর্থবছরে অতিরিক্ত এক মাসসহ মোট ছয় মাস (২০১৯ সালের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এবং ২০২০ সালের মার্চ, এপ্রিল ও মে) এ কর্মসূচির আওতায় চাল বিক্রি করা হয়েছে।

Top