বাংলাদেশ কেন ইউক্রেনের পক্ষে ভোট দিল - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

বাংলাদেশ কেন ইউক্রেনের পক্ষে ভোট দিল


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:গত ২ মার্চ ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের একটি রেজুলেশনে ভোটদানে বিরত থাকলেও ২৪ মার্চ) ইউক্রেন সংক্রান্ত আরেকটি রেজুলেশনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। ওই রেজুলেশনে ১৪০টি দেশ ইউক্রেনের পক্ষে ভোট দেয়, ৩৮টি দেশ ভোটদানে বিরত ছিল এবং পাঁচটি দেশ বিপক্ষে ভোট দেয়।শুক্রবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। কেন ইউক্রেনের পক্ষে বাংলাদেশ অবস্থান নিয়েছে, তার কারণ জানান মন্ত্রী।মন্ত্রী বলেন, ‘মানবিক কারণে বাংলাদেশ ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা সব সময় শান্তির পক্ষে এবং যুদ্ধের বিপক্ষে। বাংলাদেশ সারা বিশ্বে মানবিক দেশ হিসেবে সুপরিচিত। ভোট (ইউক্রেনের পক্ষে) দেওয়ার মূল কারণ হচ্ছে মানবিকতা।’তিনি বলেন, ‘যে কোনো যুদ্ধে সাধারণ নাগরিক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং এটি আমরা আমাদের অভিজ্ঞতা থেকেই জানি। জাতিসংঘের রেজুলেশনে বলা হয়েছে যারা নির্যাতিত ও আহত হয়েছে তাদের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার জন্য। যেহেতু আমরা চাই, যারা নির্যাতিত হয়েছে তারা সব ধরনের সুবিধা পাক, সে জন্য আমরা এই রেজুলেশনে রাজি হয়েছি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতিসংঘে পশ্চিমা দেশের পক্ষ থেকে একটি এবং দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে আরেকটি রেজুলেশন এসেছিল এবং দুটোই মানুষের মঙ্গলের জন্য আনা হয়েছিল। বাংলাদেশ দুটি রেজুলেশনে সম্মত হয়েছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার রেজুলেশন পর্যাপ্ত সমর্থন না পাওয়ার কারণে ভোট দেওয়া হয়নি।ইউক্রেনের উত্থাপিত প্রস্তাবে ভোট দানে বিরত থাকা দেশগুলোর মধ্যে রয়েছে— ভারত, চীন ও পাকিস্তান। আর এ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে পাঁচ দেশ। ত সেগুলো হচ্ছে— রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও সিরিয়া।এএফপি জানিয়েছে, বুধবার ইউক্রেনের মানবিক পরিস্থিতি নিয়েও রাশিয়া নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করে। তবে সেটি গৃহীত হয়নি।

Top