ভারত সাহায্য করেছে সেজন্য তাদের সম্মান জানাই - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

ভারত সাহায্য করেছে সেজন্য তাদের সম্মান জানাই


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, অনেকে বলেন আওয়ামী লীগ মানে দেশ ভারতের, আরে বাংলাদেশ ভারতের হবে কেন? ভারত আমাদের সাহায্য করেছে, সেজন্য তাদের সম্মান জানাই।তিনি বলেন, গড় আয়ুতে বাংলাদেশ এগিয়ে। যেখানে আমাদের গড় আয়ু ৭৪ বছর সেখানে ভারতের ৬৫। মাতৃমৃত্যু হার, শিশু মৃত্যু হার, স্যানিটেশন, পানি ব্যবস্থাপনা- এমন অনেক দিকে বাংলাদেশ এগিয়ে গেছে। পাকিস্তান আরও পেছনে। আমাদের কথা বিশ্বাস না হলে গুগলে সার্চ করতে পারেন।বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে ‘প্রজন্ম ৭০ বাংলাদেশ’ আয়োজিত আলোচনা সভা ও সাংগঠনিক পতাকা উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, দেশের ৫০ বছর পূর্তি পালন করছি, এরমধ্যে একটি ফাঁকি আছে। সাড়ে ২১ বছর আমরা ক্ষমতায় ছিলাম। আর অন্যান্য দল ২৯ বছর ক্ষমতায় ছিল। ২১ বছরে আমাদের কী কী উন্নয়ন হয়েছে আর তাদের কি হয়েছে? তাদের আসলে কোনো লক্ষ্য ছিল না। দেশকে অকার্যকর রাষ্ট্র করতে চেয়েছে।

তিনি আরও বলেন, হিসাব-নিকাশ ছাড়া চললে তাদের তো উন্নয়নের সম্ভাবনা থাকে না। একটা সরকার আট বছরের প্ল্যান করে, কিন্তু আমাদের সরকার শত বছরের পরিকল্পনা করে। পরিকল্পনা না থাকলে তারা কী কাজই বা করবে। এতদিন কি শেখ হাসিনা ক্ষমতায় থাকবে? তিনি ফল শুধু নিজে খেতে চান না, দেশের উন্নয়ন তার লক্ষ্য।মন্ত্রী বলেন, এক অসম যুদ্ধের মাধ্যমেই এই দেশ স্বাধীন হয়েছে। ভারত আমাদের ১০০ বছরের পুরনো অস্ত্র থ্রি-নট-থ্রি রাইফেল দিয়েছিল। আর পাকিস্তানিদের কাছে ছিল অত্যাধুনিক অস্ত্র। তাদের সামনে সম্মুখযুদ্ধে আমরা তিন মিনিটও টিকতে পারতাম না। আমাদের বড় অস্ত্র ছিল দেশপ্রেম। সে সময় তরুণ থাকায় আমরা যুদ্ধে অংশ নিতে পেরেছি। এখন এ বয়সে হয়তো যুদ্ধ করার সম্ভাবনা ছিল না। মুক্তিযোদ্ধারা আমাদের মুক্ত করে দিয়ে গেছেন। এখন তরুণ প্রজন্মের এই মুক্তি আমাদের ধরে রাখতে হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত আলী নেওয়াজ, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন প্রমুখ।

Top