যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ছয় কোটি ১০ লাখ টিকা বাংলাদেশকে দিয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঝুঁঁকিতে মাঠ পর্যায়ের পুলিশ জামায়াত এমপি আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘সুপারিশের’ বিড়ম্বনায় ফায়ার সার্ভিস কর্তারা,নিয়োগে সব ধাপে কড়াকড়ি ফারুকের উত্থান শ্রমিক দল করার মাধ্যমে,আবারও বেপরোয়া কাইল্লা ফারুক অস্থিরতার বছরে অর্থ পাচার বাড়ে,পাচার বন্ধে আইন আছে প্রয়োগ নেই ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি,প্রশাসনে বড় রদবদল ২০২৪ সালের আত্মত্যাগই ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য দেশজুড়ে পুলিশের সতর্কতা,আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় সতর্ক অবস্থানে পুলিশ

যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ছয় কোটি ১০ লাখ টিকা বাংলাদেশকে দিয়েছে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:করোনা মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ছয় কোটি ১০ লাখ টিকা বাংলাদেশকে দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। যুক্তরাষ্ট্র প্রয়োজনে আরও টিকা দেবে।সোমবার যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডকে নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে এ পর্যন্ত ২২ কোটি ডোজের বেশি টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ফাইজার এবং মডার্নার তৈরি ৬ কোটি ১০ লাখ ডোজ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র।এসব টিকা আমরা জনগণকে দিয়েছি। তারা (যুক্তরাষ্ট্র) জানিয়েছেন, আগামীতে আরও টিকা লাগলে তারা দেবেন।টিকা ছাড়াও যুক্তরাষ্ট্রের দেওয়া চিকিৎসা সরঞ্জাম এবং কারিগরি সহায়তার বিষয়টিও তুলে ধরেন জাহিদ মালেক।

মন্ত্রী জানান, টিকা পরিবহণের জন্য ১৮টি ফ্রিজার ভ্যান দিয়েছে যুক্তরাষ্ট্র, প্রশিক্ষণের জন্য সহায়তা করেছে।স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফয়জুল কবীর, বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এ সময় উপস্থিত ছিলেন।

Top