সব দলের অংশগ্রহণে নির্বাচন চান প্রধান নির্বাচন কমিশনার সিইসি - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

সব দলের অংশগ্রহণে নির্বাচন চান প্রধান নির্বাচন কমিশনার সিইসি


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:সব দলের অংশগ্রহণে নির্বাচন চান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। শুক্রবার বিকেল চারটায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার প্রাক্কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সিইসি।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সংবিধান ও আইনের আলোকে সবগুলো নির্বাচন করতে চাই। এটা স্থানীয় নির্বাচন হোক আর জাতীয় নির্বাচন। আমরা আশা করি আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে। নির্বাচন অংশগ্রহণমূলক হলে সবাই আনন্দিত হবে।ইভিএমের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ইভিএম আমরা এখনো বুঝে উঠিনি। বিষয়টি নিয়ে আমরা পরে কথা বলবো।এসময় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

সিইসির দায়িত্ব নেওয়ার পর প্রথম বারের মতো চারদিনের সফরে চট্টগ্রাম আসেন সিইসি কাজী হাবিবুল আওয়াল।চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চারদিনের সফরে তিনি শনিবার সকালে নিজের জন্মস্থান দ্বীপ উপজেলা সন্দ্বীপ যাবেন। রোববার সকাল ১১টায় সন্দ্বীপ উপজেলায় স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। সোমবার সকালে চট্টগ্রাম ফিরে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন।গত ২৬ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার করা হয় সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া অন্যরা হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, সদ্য অবসরপ্রাপ্ত দুই সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।

Top