বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ পেতাম না - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ পেতাম না


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ পেতাম না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান নেতা।তিনি বলেন, যখন যুদ্ধ বিধ্বস্ত দেশে কিছুই ছিল না, রাষ্ট্রীয় কোষাগারে বৈদেশিক মুদ্রা খালি, দেশের ১৭ টি কালভার্ট ভাঙ্গা সেই সময় রাষ্ট্রীয় ক্ষমতায় এসে তখন তিনি কৃষিঋণ মাফ করে দেন। খাজনা মাফ করে দেন। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ডিপটিউবওয়েল ও বিদ্যুতের ব্যবস্থা করে দেন। সার কীটনাশক, বিজ, পানি ফ্রি ছিল। বঙ্গবন্ধু কৃষকবান্ধব নেতা ছিলেন।শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তালতলী আনন্দ পার্কে উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু দুঃখী মানুষের জন্য সংগ্রাম করেছেন। অর্থনৈতিক মুক্তি না হলে রাজনীতি কাজে লাগে না।তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময় ১৮ জন কৃষককে গুলি হত্যা করা হয়েছে। বিএনপির সময় সারের দাম ছিল সারে চারশত থেকে পাঁচশত টাকা। তখন সার বিক্রি হতো ১৫ শত থেকে ২ হাজার টাকা। আর বর্তমান সরকার ভর্তুকি দিয়ে সার দেয়।মন্ত্রী বলেন, পূর্বে মানুষের গড় আয়ু ছিল ৪৮ বছর,পরে হলো ৫৬ বছর। বর্তমানে গড় আয়ু ৭৪ বছর। কারণ মানুষের কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ফলমূল প্রোটিন খাদ্য উৎপাদন হচ্ছে।

Top