শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা (লিখিত) স্থগিত করা হয়েছে
মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:অনিবার্য কারণবশত আগামী ১১ মার্চ (শুক্রবার) অনুষ্ঠেয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা (লিখিত) স্থগিত করা হয়েছে।বুধবার (৯ মার্চ) শ্রম মন্ত্রণালয়ের সংস্থাপন শাখার উপসচিব মোর্শেদা আক্তার স্বাক্ষরিত এক আফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ১১ মার্চ অনুষ্ঠেয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির মোট ১২টি পদের নিয়োগ পরীক্ষা (লিখিত) স্থগিত করা হলো। এ পদের লিখিত পরীক্ষার তারিখ ও সময় পরে জানিয়ে দেওয়া হবে।