দরিদ্র ও অসহায় নারী উদ্যোক্তাদের হাতে তৈরি বিভিন্ন পণ্য কেনেন - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

দরিদ্র ও অসহায় নারী উদ্যোক্তাদের হাতে তৈরি বিভিন্ন পণ্য কেনেন


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:দরিদ্র ও অসহায় নারী উদ্যোক্তাদের হাতে তৈরি বিভিন্ন পণ্য কেনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতি বছর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন আরবান বেইজড উইমেন ডেভলপমেন্ট প্রজেক্টের স্টলে যান। নিজের হাতে তিনি বিভিন্ন পণ্য ধরে ধরে দেখেন। এরপর তিনি বিভিন্ন পণ্য কেনেন।দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব তথ্য জানান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূরুন নাহার হেনা। তিনি বর্তমানে ওই মন্ত্রণালয়ের আওতাধীন আরবান বেইজড উইমেন ডেভলপমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।রুন নাহার হেনা বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খোঁজ রাখেন না এমন বিষয় নেই। আমাদের স্টলে প্রধানমন্ত্রী নিজে আসেন। কারণ, তিনি জানেনই এ প্রকল্পটা কী? এই পণ্যগুলো দুস্থ, অসহায় দরিদ্র নারীরা তৈরি করেন। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আজকের এই অবস্থানে নিয়ে আসা হয়েছে। আমি এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে, আমি এমন একটা প্রকল্পে এসেছি যে, যেখানে প্রত্যন্ত অঞ্চলের নারীদের নিয়ে কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের স্টলে আসেন তা আমার আরও ভালো লাগার বিষয়। আরবান বেইজড উইমেন ডেভলপমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক বলেন, আমাদের জনগোষ্ঠীর অর্ধেকই নারী। তারা বসে বসে ভাত খায়, কাজ করে না। কিন্তু তাদেরকে যদি কাজে লাগানো যায় তাহলে তারা ভালো কাজ করতে পারে।

নূরুন নাহার হেনা বলেন, আমি যদি প্রকল্পে না আসতাম তাহলে বুঝতামই না এই সমস্ত নারীদের মাঝে যে পটেনশিয়ালিটি (সম্ভাবনা) রয়েছে। তারা যে ভালো কাজ করতে পারে, তাদেরকে উৎসাহিত করলে যে তারা খুবই ভালো করে তা আমি দেখেছি। তিনি বলেন, আমার প্রকল্পে দরিদ্র, বিধবা, অসহায় ও দুস্থ নারীদের নিয়ে কাজ করা হয়। আমাদের উদ্দেশ্য ওই নারীদের স্বাবলম্বী করা। দেশের উন্নয়নে পুরুষদের পাশাপাশি তাদেরকেও দাঁড় করানো। এছাড়াও তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণেও আমরা সহায়তা দিয়ে থাকি।প্রধানমন্ত্রীর প্রতি আবেগাপ্লুত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূরুন নাহার হেনা বলেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে, দেশের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিত্ব মাননীয় প্রধানমন্ত্রী স্টলে এসে আমাদের উদ্যোক্তাদের তৈরি পণ্য নিজের হাতে ধরে দেখছেন। এগুলো তিনি কিনেও নিয়ে যাচ্ছেন। এটা একটা মানুষের জন্য বড় পাওয়া। এজন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি।তিনি বলেন, আমাদের এ প্রকল্প এগিয়ে নিতে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী ও সচিব মহোদয় খুবই আন্তরিক।

Top