খেলাপি ঋণ ৫১৭ কোটি টাকা - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

খেলাপি ঋণ ৫১৭ কোটি টাকা


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:দেশের বহুল আলোচিত ও অভিজাত ফ্যাশন হাউজ নামে পরিচিত ভাসাভি গ্রুপ সরকারি খাতের তিনটি ব্যাংক থেকে ঋণ নিয়েছে ৬৭২ কোটি টাকা। এর মধ্যে ৫১৭ কোটি টাকার ঋণ খেলাপিতে পরিণত হয়েছে। বাকি ১৫৫ কোটি টাকাও খেলাপি হওয়ার পথে। মোট ঋণের প্রায় ৭৭ শতাংশই খেলাপি। তিন ব্যাংক থেকেই ঋণ নেওয়ার ক্ষেত্রে ঘটেছে নানা অনিয়ম। বেসিক, অগ্রণী ও রূপালী ব্যাংকের সাবেক তিনজন ‘দুর্নীতিবাজ শীর্ষ ব্যাংকার’-এর আমলে এসব ঋণ দেওয়া হয়। এর মধ্যে বেসিক ব্যাংকের ঋণ নেওয়ার ক্ষেত্রে অনিয়মের দায়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ কয়েকজন ব্যাংকারের বিরুদ্ধে আদালতে মামলা করেছে। ওই মামলায় তারা গ্রেফতার হন। পরে জামিনে মুক্তি পান।জানা যায়, ভাসাভি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেসিক ব্যাংকে ৩১৭ কোটি টাকা, অগ্রণী ব্যাংকে ২০০ কোটি টাকা এবং রূপালী ব্যাংকে ১৫৫ কোটি টাকার ঋণ রয়েছে। এর মধ্যে বেসিক ব্যাংক ও অগ্রণী ব্যাংকের পুরো ঋণই খেলাপি হয়ে গেছে। রূপালী ব্যাংকের ঋণ করোনার বিশেষ ছাড়ের কারণে খেলাপি হয়নি। তবে গ্রাহক ঋণের কোনো কিস্তি পরিশোধ করছেন না। ফলে এটিও এখন খেলাপির পথে রয়েছে।এর মধ্যে বেসিক ব্যাংকের ঋণ কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া বিশেষ সুবিধায় নবায়ন করার উদ্যোগ নেওয়া হয়। ব্যাংকে ২ শতাংশ ডাউন পেমেন্টের অর্থও জমা দেওয়া হয়েছে। কিন্তু মামলা থাকার কারণে ঋণটি নবায়ন করা সম্ভব হয়নি।

জানতে চাইলে ভাসাভি ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘বেসিক ব্যাংকের সঙ্গে দুই দফা বৈঠক করেছি। তাদের চাওয়া অনুযায়ী ২ শতাংশ ডাউন পেমেন্টের টাকাও জমা দিয়েছি। কিন্তু এখনো ঋণগুলো রিসিডিউল করেনি। মামলা চলমান থাকায় কিছুটা বিলম্ব হচ্ছে। আশা করি দ্রুতই ঋণগুলো পুনঃতফসিল করে দেবে ব্যাংক।’ সূত্র জানায়, গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে ভাসাভি ফ্যাশন হাউজ। রাজধানীর অভিজাত এলাকা গুলশানে এর একমাত্র শোরুম। আগে প্রতিষ্ঠানটির তেমন কোনো পরিচিতি না থাকলেও ২০১২ সাল থেকে চারদিকে এর নাম ডাক শুরু হয়। তারা জমকালো বেশ কিছু ফ্যাশন শো করে অভিজাত শ্রেণির গ্রাহকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। এর নেপথ্যে ছিল ব্যাংক থেকে পাওয়া মোটা অঙ্কের ঋণ, যা তারা ব্যবসায়িক কাজে ব্যবহার করেছে।জানা গেছে, বেসিক ব্যাংক থেকে ঋণ নিয়েছেন ওই ব্যাংক জালিয়াতির প্রধান হোতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুর আমলে। আবদুল হাই বাচ্চুর বিরুদ্ধে কোনো নিয়মকানুন ছাড়াই ঋণ বিতরণের অভিযোগ রয়েছে। এ জন্য দুদক তাকে জিজ্ঞাসাবাদ করেছে।অগ্রণী ব্যাংক থেকে ঋণ নিয়েছেন সাবেক এমডি সৈয়দ আবদুল হামিদের আমলে। ওই সময় ব্যাংকে নজিরবিহীন দুর্নীতির ঘটনা ঘটে। দুর্নীতির দায়ে তাকে অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংক।রূপালী ব্যাংক থেকে ঋণ নিয়েছেন সাবেক এমডি এম ফরিদ উদ্দিনের সময়ে। তিনিও দুর্নীতির দায়ে অভিযুক্ত। দুদক তার বিরুদ্ধে একাধিক মামলায় অভিযোগপত্র দাখিল করেছে।

এদিকে বেসিক ব্যাংক নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে ভাসাভি গ্রুপের বিরুদ্ধে ঋণ নেওয়ার ক্ষেত্রে ভাসাভির উদ্যোক্তারা ব্যবহার করেছেন পাঁচটি কোম্পানির নাম। এর মধ্যে ভাসাভি ফ্যাশনের নামে ৮৭ কোটি, ভাসাভি গ্রুপেরই অন্য প্রতিষ্ঠান তাহমিনা ডেনিম লিমিটেডের নামে ৫২ কোটি, তাহমিনা নিটওয়্যার লিমিটেডের নামে ৬০ কোটি, ওয়াটার হ্যাভেন করপোরেশনের নামে ৬৭ কোটি এবং ট্রেড হাউজের নামে ৫০ কোটি টাকার ঋণ রয়েছে। এর মধ্যে কিছু ঋণ পরিশোধও করেছেন। বর্তমানে ব্যাংকে তাদের মোট ঋণের স্থিতি ৩১৭ কোটি টাকা। এর বিপরীতে জামানত রয়েছে মাত্র ১১৫ কোটি টাকার সম্পদ। কিন্তু কিস্তি পরিশোধ না করায় ২০১৪ সালের মে থেকে খেলাপির খাতায় উঠতে শুরু করে ভাসাভি গ্রুপ।অর্থ আত্মসাতের অভিযোগে ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর গুলশান থানায় ভাসাভি গ্রুপের চেয়ারম্যান, এমডিসহ বেসিক ব্যাংকের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে একই দিনে তিনটি মামলা করে দুদক। পরে ২০১৬ সালের ৭ ডিসেম্বর গ্রুপের চেয়ারম্যান এবং এমডিকে গ্রেফতার করে দুদক। যদিও কিছু দিনের মধ্যেই তারা জামিনে মুক্তি পান।এ প্রসঙ্গে বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমান বলেন, ‘ভাসাভি গ্রুপের নামে নেওয়া ঋণ পুরোনো। ২০১৪-১৫ সালেই খেলাপি হয়ে গেছে। ইতোমধ্যে ভাসাভির চেয়ারম্যানকে ডেকেছিলাম। তাকে ব্যাংক ঋণ পরিশোধের বিষয়ে তাগিদ দিয়েছি। তিনি ঋণটি পুনঃতফসিলের বিষয়ে আগ্রহ দেখিয়েছেন। কিছু টাকা জমাও দিয়েছেন। কিন্তু মামলা চলমান থাকায় পুনঃতফসিল করা যায়নি।’

২০১০ সালের পর ছয় বছর রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের এমডির দায়িত্বে ছিলেন এম ফরিদ উদ্দিন। অনিয়ম-দুর্নীতি ও বাছবিচার ছাড়াই ওই সময়ে বড় বড় ঋণ বিতরণ করেছিলেন তিনি। এম ফরিদ উদ্দিনের বিতরণ করা অনেক ঋণ বারবার পুনঃতফসিলের পরও ফেরত আসছে না। যার মধ্যে অন্যতম ভাসাভি গ্রুপের ঋণ। এর মধ্যে ওয়াটার হ্যাভেন করপোরেশনের ঋণ ৭০ কোটি ও মেগা ট্রেডার্সের নামে ৮৫ কোটি টাকা ঋণ রয়েছে। ওই ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, ঋণের কাগজপত্রে মেগা ট্রেডার্সের স্বত্বাধিকারী রাজু আহমেদ ও জহুরুল ইসলাম নামের দুই ব্যক্তি।এ বিষয়ে ভাসাভি ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘রূপালী ব্যাংক থেকে যে দুই ব্যক্তির নামে ঋণ নেওয়া হয়েছে তারা দুজনই কোম্পানির পরিচালক। এতে অসুবিধার কিছু নেই।এ প্রসঙ্গে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, ‘ভাসাভির ঋণগুলো অনেক আগের। আদায়ের চেষ্টা অব্যাহত রেখেছি।এ বিষয়ে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শামস উল ইসলাম বলেন, ‘ভাসাভি গ্রুপের ঋণ আদায়ে চেষ্টা অব্যাহত আছে।

Top