সরকারের অধীনেই করতে হবে এবং সেটাই হবে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

সরকারের অধীনেই করতে হবে এবং সেটাই হবে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:আগামী নির্বাচন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকারের অধীনেই করতে হবে এবং সেটাই হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করেছেন আপনারা। এ কারণে আদালতে তা বাতিল হয়ে গেছে। খালেদা জিয়া ক্ষমতায় থাকতেই বলেছেন, ‘মানসিক ভারসাম্যহীন ও শিশু ছাড়া বাংলাদেশে নিরপেক্ষ কোনো ব্যক্তি নেই। নির্দলীয়, নিরপেক্ষ ব্যক্তি খুঁজে সময় নষ্ট করার দরকার নেই’।মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত চারুকলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ করে হানিফ আরও বলেন, এ দেশের ওপর আওয়ামী লীগের অধিকার আছে, আপনাদের নেই। কারণ আপনারা স্বাধীনতায় বিশ্বাস করেন না। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আজকে যখন দেশ এগিয়ে যাচ্ছে, তখন নানা ধরনের কথা বলার চেষ্টা করা হচ্ছে। কারা করছে? এই বিএনপি। যারা রাষ্ট্র ক্ষমতায় থাকতে সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট করেছিল। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল। তারাই আজকে কথায় কথায় মায়াকান্না করে দেশের জন্য, মানুষের জন্য।সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চারুকলা অনুষদের অধ্যাপক জামাল উদ্দীন আহমদ, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

Top