রাশিয়া থেকে ৩০ হাজার টন এমওপি সার আমদানি করবে সরকার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

রাশিয়া থেকে ৩০ হাজার টন এমওপি সার আমদানি করবে সরকার


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:রাশিয়া থেকে ৩০ হাজার টন এমওপি সার আমদানি করবে সরকার। রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে এই সার আমদানি করা হবে। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে ।বৃহস্পতিবার (০৩ মার্চ) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এ অনুমোদন দেওয়া হয়। এই সারের আমদানি ব্যয় ধরা হয়েছে ১৫০ কোটি ২১ লাখ ২৩ হাজার ২২০ টাকা।এ সময় অর্থমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক, এটি অনস্বীকার্য। তবে আমরা যে আইটেমটি আনছি তাদের থেকে এটি নতুন নয়। এই আইটেমটি বরাবরের মতো আনার জন্য চেষ্টা করছি। তারা যদি কোনো কারণে না দেয় তাহলে আমরা ভিন্ন জায়গায় খুঁজব। তার আগে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না। আমরা ওদের কাছ থেকেই আনার চেষ্টা করব।

এদিকে, সুইফট ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম থেকে রাশিয়ার সাতটি ব্যাংককে বাদ দেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশে পণ্য আমদানিতে কোনো সমস্যা হলে বিকল্প ব্যতবস্থা নেওয়া হবে বলে জানান আ হ ম মুস্তফা কামাল।ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযানের ব্যাপারে মন্ত্রী বলেন, আমরা আশা করি যুদ্ধ থেমে যাবে। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই আমরা এগুলো বিবেচনা করছি। পাশাপাশি আমাদের সেফটিও রেখেছি। আমাদের বিকল্প সোর্স আমরা বিবেচনায় রেখেছি।সুইফটের কারণে কোনো পেমেন্ট করতে না পারলে অন্যরকম ব্যবস্থা করে দিতে হবে বলে জানান আ হ ম মুস্তফা কামাল ।

Top