জাতীয় ভোটার দিবসে সোমবার ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

জাতীয় ভোটার দিবসে সোমবার ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:জাতীয় ভোটার দিবসে সোমবার ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার ১৫ লাখ ৬৬ হাজার ৩৪১ জন নতুন ভোটার এ তালিকায় যুক্ত হয়েছেন। ভোটার বৃদ্ধির হার এক দশমিক ৪০ শতাংশ। প্রকাশিত তালিকা অনুযায়ী, সারা দেশে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার পাঁচ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন ও নারী ভোটার পাঁচ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার ৪৫৪ জন।

ইসি সূত্র জানায়, গত দুই বছর ধরে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ছাড়াই ভোটার তালিকা হালনাগাদ করে আসছে নির্বাচন কমিশন। সর্বশেষ ২০১৯ সালে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়। ওই সময়ে ১৮ বছরের কম বয়সীদেরও তথ্য নেওয়া হয়। কিন্তু তাদেরকে ভোটার করা হয়নি। ওই তালিকায় যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে তাদেরকে এবারো ভোটার করা হলো। তাদের নামের খসড়া তালিকা গত ১৯ জানুয়ারি প্রকাশ করা হয়। খসড়া তালিকায় ভোটার ছিলেন ১৪ লাখ ২ হাজার ৫০৬ জন। ওই তালিকা প্রকাশের পর সারা দেশে রিভাইজিং অথরিটির কাছে আবেদন করে আরও এক লাখ ৬৩ হাজার ৮৩৫ জন যুক্ত হন। তাদের সবাইকে তালিকাভুক্ত করে আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল ইসি।
চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার ৫০ দশমিক ৯২ শতাংশ ও নারী ভোটার ৪৯ দশমিক ০৮ শতাংশ রয়েছে।

Top