ভোটের মাঠ ছাড়া যাবে না। মাঠে থাকতে হবে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

ভোটের মাঠ ছাড়া যাবে না। মাঠে থাকতে হবে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ভোট বর্জন নিয়ে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উদাহরণ টেনেছেন। নতুন সিইসির ভাষ্য, ভোটের মাঠ ছাড়া যাবে না। মাঠে থাকতে হবে।
সোমবার দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে বিএনপির ভোট বর্জন সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে নতুন সিইসি ইউক্রেন-রাশিয়ার আগ্রাসন আর যুদ্ধের চলমান ঘটনাপ্রবাহ টেনে আনেন।সিইসি বলেন, ‘মাঠ ছেড়ে চলে গেলে হবে না। মাঠে থাকবেন। কষ্ট হবে। জেলেনস্কি হয়ত দৌড়ে পালিয়ে যেতে পারতেন। তিনি পালাননি। তিনি (জেলেনস্কির) বলেছেন- রাশিয়ার সঙ্গে যুদ্ধ করব। তিনি রাশিয়ার সঙ্গে প্রতিরোধ যুদ্ধ করে যাচ্ছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে। যেখানেই প্রতিদ্বন্দ্বিতা হয়, কিছুটা ধস্তাধস্তি হয়।নির্দলীয় সরকারের অধীনে না হলে আগামীতে কোনো নির্বাচনে যাবে না তারা। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাবিবুল আউয়ালের উত্তর, ‘বিএনপি যদি এমন ঘোষণা দিয়েও থাকে, আমরা কি তাদের চা খাওয়ার আমন্ত্রণ জানাব না? কোনো কথাই শেষ কথাই নয়।আমরা তো তাদের চা খেতে আমন্ত্রণ জানাতেও পারি।

বিএনপির নির্বাচনকালীন সরকারের দাবি নিয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘নির্বাচন সরকার করে না। নির্বাচনের সময় একটা সরকার থাকে। কোনো না কোনো সরকার থাকবেই। ওয়ান-ইলেভেনের সময় ছিল, নির্দলীয় সরকার ছিল। এখন যে সাংবিধানিক ব্যবস্থা আছে, সেটা মেনেই আমরা চেষ্টা করব, ভোটাররা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটা বড় চ্যালেঞ্জ।আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার কথা জানিয়ে নতুন সিইসি বলেন, আজ আমরা যে বৈঠক করেছি- তা ছিল মূলত নিজেদের মধ্যে পরিচিত হওয়া। কমিশনের কর্মপরিধি নিয়েও আলোচনা হয়েছে। কমিশনের কাজের বিষয়ে ইসি সচিব আমাদের বিস্তারিত জানিয়েছেন। বৈঠকে আমাদের সহকর্মীরা বক্তব্য রেখেছেন। আমরা সবাই বলেছি, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দ্বায়িত্ব পালন করব। এখনো মূল্যায়নের সময় আসেনি। সময় এলে আপনারাই মূল্যায়ন করবেন কতটুকু দায়িত্বহীন ছিলাম এবং কতটুকু দায়িত্বতার সঙ্গে কাজ করেছি।

Top