বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে। এ জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু সোনার মানুষ চেয়েছিলেন। দেশে সেই সোনার মানুষ তৈরি হচ্ছে।বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটরিয়ামে মুজিববর্ষে প্রকাশিত বইগুলোর মোড়ক উন্মোচন, ‘বঙ্গবন্ধু স্কলার’ বৃত্তি প্রদান এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি এতে সংযুক্ত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছিল বলেই আজ আমরা সরকার গঠন করতে পেরেছি। জাতির পিতার জন্মশতবার্ষিকী অনুষ্ঠান উদযাপন করতে পেরেছি।তিনি বলেন, ২০০৯ সালে সরকার গঠন করে আমরা বাংলাদেশের একটা বিরাট পরিবর্তন আনতে পেরেছি। আমরা মানুষের খাদ্য, পুষ্টির নিরাপত্তা দিতে পেরেছি। শিক্ষা, স্বাস্থ্য খাত এগিয়ে নিয়েছি। বিশেষ করে প্রযুক্তি এগিয়ে যাওয়ায় বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বে এগিয়ে যাচ্ছে। নানান সুবিধা পাচ্ছে।শেখ হাসিনা বলেন, জাতির পিতা মানুষের জন্য জীবন দিয়ে গেছেন। এই আত্মত্যাগ বৃথা যেতে পারে না। শিক্ষা, বিজ্ঞান সব দিক দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে।

Top