দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রা... নারী কেলেঙ্কারীর ভয়ে শঙ্কিত মুফতি হাবিবুর রহমান মিছবাহ নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা বস্তাপ্রতি বাড়তি ৬০০ টাকা ,সরকারি দামে মিলছে না সার মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের বিকল্প থাকার পরও শিল্পের গ্যাস বিদ্যুতে কেন,শত শত কারখানা বন্ধের উপক্রম বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের আভাস ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সামনে রয়েছে বিএনপি,পেছনে আওয়ামী লীগ, প্রশাসন সিন্ডিকেট,নদীপাড়ের মানুষের কাছে এক আতঙ্কের নাম বালুমহাল

দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আগামীকাল সোমবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আগামীকাল ১৯৫২-এর ভাষাশহিদদের আত্মার মাগফিরাত, দেশ-জাতির সুখ-শান্তি-সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজনের আহ্বান জানানো হয়।এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি বেলা ১১টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে কোরআনখানি, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন ও সাতটি ইমাম প্রশিক্ষণ একাডেমি ও সব অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে সারা দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করার জন্য খতিব, ইমাম, মসজিদ কমিটিসহ সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

Top