সর্বজনীন পেনশনব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে জরুরি ভিত্তিতে একটি আইন প্রণয়নের উদ্যোগ - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

সর্বজনীন পেনশনব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে জরুরি ভিত্তিতে একটি আইন প্রণয়নের উদ্যোগ


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:সর্বজনীন পেনশনব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে জরুরি ভিত্তিতে একটি আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ার জন্য অর্থ বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থা’ সংক্রান্ত কৌশলপত্র উপস্থাপনকালে এ নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী এ সময় এ কৌশলপত্রের ওপর বিভিন্ন দিকনির্দেশনা দেন।অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউসসহ সংশ্লিষ্ট অন্য সচিবরা এ সময় সেখানে ছিলেন। অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের আপামর জনগণের জন্য বর্তমান সরকারের নির্বাচনি ইশতাহারে একটি সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তনের অঙ্গীকার করা হয়। সে আলোকে এ কৌশলপত্র প্রণয়ন করা হয়েছে। এজন্য আন্তর্জাতিক অভিজ্ঞতা, বাংলাদেশের প্রেক্ষাপট ও অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করা হয়েছে। এর আগে জাতীয় বাজেটেও ঘোষণা দেওয়া হয়েছিল সর্বজনীন পেনশনের। অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, দেশে গড় আয়ু ও প্রবীণের সংখ্যা বাড়ায় সামাজিক নিরাপত্তাহীনতার ঝুঁকিও বাড়ছে। ফলে সর্বজনীন পেনশন সুবিধার প্রয়োজনীয়তা বেড়ে চলেছে। সরকারের অনুমোদিত এক বা একাধিক কোম্পানির মাধ্যমে এসব তহবিল পরিচালিত হবে। সর্বজনীন পেনশন হতে পারে ‘অংশীদারত্বের ভিত্তিতে’। এতে চাকুরে এবং নিয়োগ কর্তৃপক্ষ উভয়েরই অবদান বা অংশগ্রহণ থাকবে। একজন কর্মজীবী তার মাসিক বেতন বা আয় থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেবেন এ তহিবলে। একই সঙ্গে নিয়োগ কর্তৃপক্ষও সমপরিমাণ টাকা জমা দেবে। অন্যদিকে অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মজীবীরা সঞ্চয়ের নির্দিষ্ট অংশ জমা দেবেন।অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, তহবিল কীভাবে পরিচালিত হবে, চাকরিজীবী বেতনের কত অংশ জমা দেবেন, নিয়োগকারী প্রতিষ্ঠান কত টাকা দেবে, বিনিয়োগের অর্জিত আয়ের কত অংশ সুবিধাভোগীদের দেওয়া হবে-সেসব বিষয় আইনি কাঠামোর মাধ্যমে চূড়ান্ত হবে।

Top