পেমেন্ট গেটওয়ে এসএসএল কমার্সে আটকে থাকা আলেশা মার্টের টাকা ফেরত দেওয়া শুরু - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

পেমেন্ট গেটওয়ে এসএসএল কমার্সে আটকে থাকা আলেশা মার্টের টাকা ফেরত দেওয়া শুরু


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:পেমেন্ট গেটওয়ে এসএসএল কমার্সে আটকে থাকা আলেশা মার্টের টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে।বৃহস্পতিবার আলেশা মার্টের ৯ গ্রাহককে ২৮ লাখ ৩৬ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় প্রাথমিকভাবে ৪৮৫ গ্রাহককে ১ হাজার ১৪৩টি লেনদেনের বিপরীতে ১০ কোটি ৬১ লাখ ৬০ হাজার ১৩৬ টাকা ফেরত দেওয়া হবে।বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এদিন টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। পর্যায়ক্রমে সব টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

টাকা ফেরত প্রক্রিয়ার উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ বলেন, একসময় মনে হয়েছে আমরা গ্রাহকের কোনো টাকা ফেরত দিতে পারবা না, কিন্তু আমরা বসে থাকিনি; চেষ্টা করে গেছি। তার সুফল পাচ্ছে গ্রাহকরা। ডিজিটাল কমার্সের প্রধান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান বলেন, মোট ৪২ কোটি টাকা পায় আলিশা মার্টের গ্রাহকরা, যা পেমেন্ট গেটওয়েতে আটকে ছিল। এর মধ্যে গত বছরের জুন পর্যন্ত ৩২ কোটি টাকা এবং জুলাই পরবর্তী সময়ে ১০ কোটি টাকা। আমরা প্রথম পর্বে এই ১০ কোটি টাকা ফেরত দেওয়া শুরু করলাম।

Top