বিদেশে যেতে ইচ্ছুক শ্রমিককে জমি বিক্রি করতে বারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

বিদেশে যেতে ইচ্ছুক শ্রমিককে জমি বিক্রি করতে বারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:বিদেশে যেতে ইচ্ছুক শ্রমিককে জমি বিক্রি করতে বারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়োজন হলে প্রবাসীকল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এ নির্দেশ ও আহ্বান জানান প্রধানমন্ত্রী।তিনি ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন বিদেশে যে লোকজন যাবেন, তা ভেরি প্রিসাইজ ও ট্রান্সপারেন্ট করে দিতে এবং টেলিভিশন, রেডিও, গণমাধ্যমে ব্যাপক প্রচার করে দেওয়ার জন্য। আর যদি টাকার প্রয়োজন হয়, তা হলে প্রবাসীকল্যাণ ব্যাংকের মাধ্যমে যেন ঋণ নিয়ে যান।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, যে শ্রমিকেরা বিদেশে যাবেন, তারা যেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বা তাদের অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ রাখেন। কোনোভাবেই যেন তারা অতিরিক্ত টাকা না দেন। অনেকে না জেনে পেমেন্ট করে দেন, সে জন্য মন্ত্রিসভা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে।তিনি জানান, শ্রমিকরা যাতে জমি বিক্রি না করে প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে যান, সে বিষয়ে উৎসাহ দিতে মন্ত্রিসভা বলেছে। এতে সুবিধা হবে, ব্যাংক নিয়োগ ঠিক আছে কিনা, সেটি নিশ্চিত না হয়ে টাকা দেবে না। সে ক্ষেত্রে ওই ব্যক্তিও একটি সুরক্ষা পাবেন।মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে আলোচনা হয়েছে, প্রধানমন্ত্রীও বলেছেন, দেশে ১০০টি শিল্প পার্ক হচ্ছে বেজা ও অন্যদের। অনেক জায়গায় শ্রমিক পাওয়া যাচ্ছে না। সে জন্য এটাও যেন প্রচারে আনা হয়।

Top