সরকারের কর্মচারীদের মূল দায়িত্ব দেশ ও জনগণের সেবা করা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

সরকারের কর্মচারীদের মূল দায়িত্ব দেশ ও জনগণের সেবা করা


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারের কর্মচারীদের মূল দায়িত্ব দেশ ও জনগণের সেবা করা। তাই জনগণের সেবায় তাদেরকে আত্মনিয়োগ করতে হবে। সরকারি কর্মচারীদের আচরণে যেন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়।বৃহস্পতিবার জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি আয়োজিত ‘ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং কোর্সের’ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সরকারি দপ্তর ও কর্মচারীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক । তারা বিভিন্ন সমস্যায় সরকারি দপ্তরে আসে। জনগণের সেই সব সমস্যা সমাধানে সরকারি কর্মচারীদের আন্তরিক হতে হবে। তাদেরকে সাধারন জনগণের সমস্যাগুলো অনুধাবন করে যথাযথ সেবা দিতে হবে।

তিনি বলেন, সরকারের ভাবমূর্তি উন্নয়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সরকারি কর্মচারীদের আচরণে যেন সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে।জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক বদরুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন সচিব কে এম আলী আজম এবং থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির পরিচালক ভোরাভেট কনলাসিন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন।প্রশাসন ক্যাডারের ৩৭ ব্যাচের ৫০ জন কর্মকর্তা ৪ মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে অংশ নেবেন। বাংলাদেশের জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি এবং থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি যৌথভাবে এই প্রশিক্ষণের আয়োজন করেছে।

Top