বিনামূল্যে সাবমেরিন ক্যাবলে যুক্ত হওয়ার জন্য বাংলাদেশকে অফার দেওয়া হয়েছিল - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

বিনামূল্যে সাবমেরিন ক্যাবলে যুক্ত হওয়ার জন্য বাংলাদেশকে অফার দেওয়া হয়েছিল


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘১৯৯১ সালে যারা ক্ষমতায় ছিল, তাদের কাছে আন্তর্জাতিকভাবে প্রযুক্তি ব্যবহারের একটা সুযোগ আসে। তখন বিনামূল্যে সাবমেরিন ক্যাবলে যুক্ত হওয়ার জন্য বাংলাদেশকে অফার দেওয়া হয়েছিল। দক্ষিণপূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিম ইউরোপ— এই তিন অঞ্চলকে সাবমেরিন ক্যাবল লাইনে যুক্ত করার সুযোগ আসে। আমাদের দুর্ভাগ্য তখন বিএনপি সরকার ক্ষমতায়, খালেদা জিয়া প্রধানমন্ত্রী। তিনি বলে দিলেন, সাবমেরিন ক্যাবল লাইনে যুক্ত হওয়া যাবে না, যুক্ত হলে বাংলাদেশের সব তথ্য বিদেশিদের হাতে চলে যাবে। ফলে প্রযুক্তি শিক্ষার সুযোগ এবং এ থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনাটুকু নষ্ট হয়ে যায়।’

বৃহস্পতিবার সকালে নবনির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।শেখ হাসিনা বলেন, পরে আমরা ক্ষমতায় এসে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্ব দিই, প্রযুক্তি শিক্ষার ব্যবস্থা করি, সস্তায় কেনার জন্য কম্পিউটার এবং এর বিভিন্ন যন্ত্রাংশের ওপর থেকে শুল্ক কমিয়ে দিই, শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করি, বিভিন্ন স্কুলে কম্পিউটার দেওয়ার উদ্যোগ নিই।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

Top