লঞ্চেও বাড়ছে না ভাড়া, চলবে অর্ধেক যাত্রী নিয়ে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

লঞ্চেও বাড়ছে না ভাড়া, চলবে অর্ধেক যাত্রী নিয়ে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন রোধে সরকারের বিধিনিষেধের কারণে ভাড়া না বাড়িয়ে বাস ও ট্রেনের মত লঞ্চও চলবে অর্ধেক যাত্রী নিয়ে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বুধবার (১২ জানুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান।তিনি বলেন, বিধিনিষেধে লঞ্চ অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে। ভাড়া বাড়ছে না, আগের মতোই থাকছে। এই সিদ্ধান্ত যে কোন সময় কার্যকর হবে।

বিধিনিষেধ বৃহস্পতিবার (১৩ জুলাই) থেকে শুরু হলেও আগামী শনিবার (১৫ জানুয়ারি) থেকে বাড়তি ভাড়া ছাড়াই বাস ও ট্রেন অর্ধেক যাত্রী পরিবহন করবে।গত সোমবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, ট্রেন, বাস এবং লঞ্চে সক্ষমতার অর্ধেক সংখ্যক যাত্রী নেওয়া যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকারিতার তারিখসহ সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে। সব ধরনের যানের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে কোভিড-১৯ টিকা সনদধারী হতে হবে।

Top