ভাড়া না বাড়িয়েই অর্ধেক আসনে যাত্রী পরিবহন - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

ভাড়া না বাড়িয়েই অর্ধেক আসনে যাত্রী পরিবহন


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মেনে আগামী শনিবার (১৫ জানুয়ারি) থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন। তবে এ জন্য ভাড়া বাড়ানো হচ্ছে না। বুধবার (১২ জানুয়ারি) বিকেলে জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

খন্দকার এনায়েত উল্যাহ জানান, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে বাসের অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহনে সরকারের নির্দেশনা রয়েছে। তাই বাসভাড়া নির্ধারণ নিয়ে আজ (বুধবার) মালিক সমিতির নেতাদের নিয়ে নিজ কার্যালয়ে বৈঠক করেছি। মালিকদের সবাই বিদ্যমান ভাড়ায় যাত্রী পরিবহনের পক্ষে মত দিয়েছেন। তাই আগামী শনিবার থেকে বিআরটিএ নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন করা হবে।
তিনি বলেন, দেশের সব অফিস-আদালত, কল-কারখানা খোলা। এখন বাসের অর্ধেক আসনে যাত্রী পরিবহন করলে পরিবহন সংকট দেখা দেবে। মালিক পক্ষেরও অনেক লোকসান হবে। তাই শতভাগ করোনা টিকা নিশ্চিত করে সব আসনে যাত্রী পরিবহনের দাবি জানিয়েছেন বাস মালিকরা।

Top