বিদেশগামী কর্মীদের কাছ থেকে ১০ শতাংশ কম ভাড়া নেওয়ার সুপারিশ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

বিদেশগামী কর্মীদের কাছ থেকে ১০ শতাংশ কম ভাড়া নেওয়ার সুপারিশ


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:বিদেশগামী কর্মীদের কাছ থেকে ১০ শতাংশ কম ভাড়া নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বিশেষ করে যারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্মার্ট কার্ডধারী, তাদের জন্য এ সুবিধা নিশ্চিতে জোর সুপারিশ করা হয়।মঙ্গলবার (১১ জানুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৫তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ বৈঠক শেষে জাগো নিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘বৈঠকে বিদেশগামী কর্মীদের কাছ থেকে ১০ শতাংশ কম ভাড়া নেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী ডেস্কে লোকবল বাড়ানোর সুপারিশও করা হয়।’

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব স্থাপন, যাত্রী সেবার মানোন্নয়ন, লোকবল সংকট, বিমানের সংখ্যা বাড়ানোসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি সংকট সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বৈঠকে জানানো হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিভিন্ন পেশার ও সে দেশের ভাষায় দক্ষতা উন্নয়ন এবং অধিক সংখক প্রশিক্ষিত কর্মী পাঠানোর লক্ষ্যে ইংরেজি ও আরবিসহ জাপানিজ, চাইনিজ এবং কোরিয়ান ভাষার ওপর প্রাথমিক জ্ঞান সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে এতে অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ, মোয়াজ্জেম হোসেন রতন, আয়শা ফেরদাউস, পংকজ নাথ এবং হাবিবুর রহমান।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Top