নির্বাচন কমিশন গঠনের জন্য আইন হওয়া প্রয়োজন - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

নির্বাচন কমিশন গঠনের জন্য আইন হওয়া প্রয়োজন


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, নির্বাচন কমিশন গঠনের জন্য আইন হওয়া প্রয়োজন। সার্চ কমিটি গঠন না করে আইন প্রণয়ন দরকার।রোববার (৯ জানুয়ারি) নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপ শেষে তিনি এ কথা বলেন।কাদের সিদ্দিকী বলেন, শক্তিশালী ও ব্যক্তিত্ব সম্পন্ন, সবার কাছে গ্রহণযোগ্য মানুষদের কমিশনে রাখতে হবে। ইউপি নির্বাচনে বর্তমান নির্বাচন কমিশনের ভূমিকা ভালো ছিল না। ইউপি নির্বাচন দলীয় প্রতীকবিহীন করার আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, যেসব দল সংলাপে অংশ নেয়নি, তাদের সংলাপে অংশ নেওয়া উচিত ছিল।এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে কৃষক শ্রমিক জনতা লীগের আট সদস্যের প্রতিনিধিদল বঙ্গভবনে প্রবেশ করে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- দলটির মহাসচিব হাবিবুর রহমান বীরপ্রতীক, সহ-সভাপতি আমিরুল ইসলাম তারেক, যুগ্ম মহাসচিব ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, মহিলাবিষয়ক সম্পাদক নাসরিন কাদের সিদ্দিকী, কেন্ত্রীয় সদস্য ফরিদ আহমেদ, ছাত্র আন্দোলনের সভাপতি রিফাতুল ইসলাম দীপ।

Top