দেশের চিকিৎসকদের গবেষণায় মনোনিবেশ করার আহ্বান - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

দেশের চিকিৎসকদের গবেষণায় মনোনিবেশ করার আহ্বান


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:দেশের চিকিৎসকদের গবেষণায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, আমাদের চিকিৎসকরা রোগী নিয়ে ব্যস্ত থাকেন। কিছুটা সময় যদি আপনারা ব্যয় করেন, গবেষণায় নজর দেন, আমাদের দেশের আবহাওয়া-জলবায়ু, এদেশের মানুষের কী কী ধরনের রোগ দেখা দেয়, প্রতিরোধ শক্তি কীভাবে বাড়ানো যায়, সেটি কিন্তু তাহলে ব্যবস্থা নেওয়া যায়।তিনি বলেন, আমাদের দেশের বেশিরভাগ রোগী কিন্তু পেটের সমস্যায় ভুগত। ইতোমধ্যে আমরা কিন্তু গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট করে দিয়েছি। ইএনটি ইনস্টিটিউট, আই ইনস্টিটিউট, সব ধরোনর ইনস্টিটিউট কিন্তু আমরা সরকারে আসার পর থেকে ধাপে ধাপে করে দিয়েছি।

এ সময় প্রধানমন্ত্রী ভয় না পেয়ে দেশবাসীকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশবাসীর জন্য আমরা ৩১ কোটি টিকার ব্যবস্থা করেছি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে বিভাগীয় ৮টি শহরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যানম চিকিৎসা কেন্দ্রোর ভিত্তিপ্রস্তর ঘোষণা করেন

Top