২০২২ সালের প্রথম অধিবেশন আগামী ১৬ জানুয়ারি শুরু হবে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

২০২২ সালের প্রথম অধিবেশন আগামী ১৬ জানুয়ারি শুরু হবে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:চলমান একাদশ জাতীয় সংসদের ১৬তম ও ২০২২ সালের প্রথম অধিবেশন আগামী ১৬ জানুয়ারি শুরু হবে। ওই দিন বিকেল ৪টায় অধিবেশন শুরু হবে। এটি সংসদের শীতকালীন অধিবেশন।শনিবার (১ জানুয়ারি) এই তথ্য জানান সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ।তিনি জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৬ জানুয়ারি (রোববার) একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশন আহ্বান করেছেন। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হবে।

রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন বলেও জানান তিনি।এর আগে ২০২০ সালের ২৮ নভেম্বর শেষ হয় জাতীয় সংসদের ১৫তম অধিবেশন। ওই অধিবেশনে কার্যদিবস ছিল নয়টি। ২৮ নভেম্বর অধিবেশন সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

Top