দেশের ভাবমূর্তি রক্ষার জন্য ব্যবসায়ীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

দেশের ভাবমূর্তি রক্ষার জন্য ব্যবসায়ীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:দেশের ভাবমূর্তি রক্ষার জন্য ব্যবসায়ীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, নিজের দেশের ভাবমূর্তি রক্ষার জন্য আপনাদেরকেই উদ্যোগ নিতে হবে। আপনারা পণ্যের গুণগত মান ধরে রেখে যেন বাজার ঠিক রাখতে পারেন, আরও উন্নত করতে পারেন, সেদিকে আপনারা অবশ্যই দৃষ্টি দেবেন।শনিবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি পূর্বাচলের মেলা প্রাঙ্গণের অনুষ্ঠানে যুক্ত হন তিনি।আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি পণ্যের বাজার বাড়াতে উদ্যোক্তাদের গবেষণা বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোন পণ্যের কেমন চাহিদা, কোনটির মান কোন ক্ষেত্রে বাড়ানোর সুযোগ রয়েছে, সে দিকে দৃষ্টি দিতে হবে। নিজস্ব ব্র্যান্ডিং সৃষ্টি করে আপনাদের এগিয়ে যেতে হবে।তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বাণিজ্যিক কূটনীতির ওপর জোর দেওয়া হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিটি দূতাবাসকে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

শেখ হাসিনা আরও বলেন, আমরা দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্য চুক্তি, মুক্ত বাণিজ্য চুক্তি এবং সমন্বিত অর্থনৈতিক চুক্তি সম্পাদনের লক্ষ্যে ২৩টি দেশের বিষয়ে আমরা সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করেছি। সবার সঙ্গে ব্যবসা-বাণিজ্য যাতে আরও সহজভাবে করতে পারি অর্থাৎ উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের যে মর্যাদা পেয়েছি, সেটাকে ধরে রেখে যদি কোনো চ্যালেঞ্জ আসে, সেটাও যেন আমরা মোকাবিলা করতে পারি সেই বিষয়ে বিশেষ দৃষ্টি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।মহামারির মধ্যেও দেশের রপ্তানি বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, ২০২০-২১ অর্থবছরে প্রায় ৪৩৬ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। সার্বিক রপ্তানি বেড়েছে। কিন্তু সামনের দিকে আমাদের আরও এগিয়ে যাওয়ার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। সময় কিন্তু এখন আমাদের। সময় বাংলাদেশের। এই কথাটা মনে রাখতে হবে।পণ্যভিত্তিক রপ্তানিকে উৎসাহিত করার জন্য প্রতিবছর একটি পণকে বর্ষপণ্য অর্থাৎ ‘প্রডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করা হয়। ২০২২ সালের জন্য আইসিটি পণ্য সেবাকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী।পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার প্রান্তে মূল অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান উপস্থিত ছিলেন।

Top