প্রিসাইডিং অফিসারের ওপর হামলার অভিযোগ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

প্রিসাইডিং অফিসারের ওপর হামলার অভিযোগ


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :ভৈরবের গজারিয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. ফরিদ উদ্দিন খান নৌকা মার্কা প্রতীক নিয়ে ভোটে পরাজিত হন। এ কারণে প্রিসাইডিং অফিসারের ওপর হামলার অভিযোগ পাওয়া যায়।
রোববার ভৈরবের সাত ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পর নির্বাচনি সরঞ্জাম নিয়ে গজারিয়ার ইউনিয়নের মানিকদী পুরানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে উপজেলায় ফিরে আসার পথে সড়কে গাছ ফেলে তাদের পথরুদ্ধ করে। পরে প্রিসাইডিং কর্মকর্তা মো. কামাল উদ্দিনকে উদ্ধার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে বিজিবিসহ স্টাইকিং ফোর্স ও পুলিশ ৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে। এর পর তাদের উদ্ধার করে উপজেলায় নিয়ে আসেন।

মানিকদী পুরানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা মো. কামাল উদ্দিন অভিযোগ করে জানান, নির্বাচনে ভোটে হেরে নৌকার প্রার্থী ভোট গণনা শেষে যখন ফল প্রকাশ করে, তখনই বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে গোলযোগ সৃষ্টি করে ফল ঘোষণায় বাধা দেওয়া হয়। পরে ফল যখন তার বিপক্ষে যায় তখনই তার সমর্থকরা প্রিসাইডিং কর্মকর্তাসহ সব কর্মকর্তার ওপর দেশি অস্ত্রসহ লাঠিসোটা দিয়ে হামলা চালায়।এ সময় তাদের কাছ থেকে ফল সিট ছিনিয়ে নেওয়ার জন্য তাদের আসার পথে বিভিন্ন সড়কে গাছের গোড়া ফেলে পথ বন্ধ করে রাখে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা এসে পাঁচ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাদের উদ্ধার করে নিয়ে আসেন। পরাজিত প্রার্থীর হামলায় আহত হন সহকারি প্রিসাইডিং কর্মকর্তা সুমন খান ও মিজানুর রহমান। পরবর্তী উপজেলা এসে নির্বাচনি সরঞ্জামসহ ফল সিট নির্বাচন কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।

Top