করোনা রোগী শনাক্ত হার দুই শতাংশের কম - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! যশোরে এমপির বাসভবনে হামলার প্রতিবাদে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ ভারত-আমেরিকা কারও আধিপত্য মেনে নেবো না বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক,বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর বার্তা পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল,সংযুক্ত আরব আমিরাতে কান্নার রোল স্যার আমার আত্মীয় বিবেচনার অনুরোধ জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ দুই দিনে ১৯ বিশ্ববিদ্যালয়ে ২৫ শীর্ষ পদে নিয়োগ দিলো সরকার

করোনা রোগী শনাক্ত হার দুই শতাংশের কম


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :টানা এক মাসের বেশি সময় ধরে করোনা রোগী শনাক্ত হার দুই শতাংশের কম থাকলেও গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে।এসময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৪২ জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার দুই দশমিক শূন্য দুই শতাংশ।একই সময়ে করোনায় এক নারীর মৃত্যু হয়েছে। মৃত এই নারীর বয়স ৭০ বছরের বেশি এবং তিনি রাজশাহী বিভাগের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।দেশে এখন পর্যন্ত ২৮ হাজার ৫৫ জনের মৃত্যু হয়েছে। আর করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮২ হাজার ৭১০ জনে।শুক্রবার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮৪৯টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৮৫৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৯১৩টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়ায় এক কোটি ১৩ লাখ ৬২ হাজার ২৫৪ জন।এর আগে ২০২০ সালের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম রোগীর মৃত্যু হয়। সে বছরের ৮ মার্চ থেকে ২০২১ সালের ২৩ ডিসেম্বর পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৯৩ শতাংশ।এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯২ জন রোগী। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৬ হাজার ৯৫৬ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ।

Top