সংঘাত শুরু হয়েছে বরিশালের চরমোনাই পীর পরিবারে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

সংঘাত শুরু হয়েছে বরিশালের চরমোনাই পীর পরিবারে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :সংঘাত শুরু হয়েছে বরিশালের চরমোনাই পীর পরিবারে। শুক্রবার রাতে চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি ফয়জুল করিমের ছেলে ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের ভাতিজা মুহাজিদুল করিমের বিরুদ্ধে।বরিশাল সদর উপজেলার চরমোনাই গ্রামের ‘নলছিটি হুজুরের বাড়ির’ সামনে এ ঘটনা ঘটেছে।স্থানীয়রা আহতকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেছেন।আহত ব্যক্তির নাম কাজী মামুন খান।তিনি মুফতি ফয়জুল করিম ও চরমোনাই পীরের ফুফাতো ভাই।আহতের মেয়ে সায়মা আক্তার জানান, পারিবারিক বিরোধের জেরে তার বাবাকে কুপিয়ে জখম করা হয়েছে।

তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।এ বিষয়ে জানতে ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি ফয়জুল করিমের ব্যক্তিগত সহকারী মাওলানা আবু বকরের মোবাইল ফোনে একাধিকবার কল ও মেসেজ পাঠালেও তাকে পাওয়া যায়নি।বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম জানান।কুপিয়ে জখমের ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Top