অতিরিক্ত সচিব পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করেছে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

অতিরিক্ত সচিব পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করেছে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :অতিরিক্ত সচিব পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের নতুন দায়িত্ব পেয়েছেন।জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দারকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব করা হয়েছে।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীরকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব এবং বরিশাল বিভাগের কমিশনার মো. সাইফুল ইসলামকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব করা হয়েছে।রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবিএম আমান উল্লাহ নুরীকে সচিব পদে পদোন্নতি দিয়ে একই স্থানে রাখা হয়েছে।

Top