বাংলাদেশকে ধর্মীয় রাষ্ট্র করার জন্য চেষ্টা করেছে,তাদের বিরুদ্ধে আমরা যেভাবে মোকাবিলা করেছি, সারা পৃথিবীতে এটা প্রশংসিত হয়েছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

বাংলাদেশকে ধর্মীয় রাষ্ট্র করার জন্য চেষ্টা করেছে,তাদের বিরুদ্ধে আমরা যেভাবে মোকাবিলা করেছি, সারা পৃথিবীতে এটা প্রশংসিত হয়েছে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :র‌্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তাদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা একটি উন্নয়নশীল দেশের পা টেনে ধরার মতো বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা অন্যায়, ভিত্তিহীনশনিবার (১৮ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. ফজলে আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. নিম চন্দ্র ভৌমিক। বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বাসুদেব ধর, মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন ও ডা. আব্দুস সালাম প্রমুখ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।কৃষিমন্ত্রী বলেন, আমি যুক্তরাষ্ট্রকে বলতে চাই—আপনারা র‌্যাবের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছেন। এটা অন্যায়, ভিত্তিহীন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা কোনো মানবাধিকার লঙ্ঘন করিনি। আইনের ভিত্তিতেই দেশ পরিচালিত হচ্ছে। র‌্যাব দায়িত্বশীল ভূমিকা রাখছে। বিশেষ করে জঙ্গি, ধর্মীয় সন্ত্রাসীদের দমনে যে সফলতা দেখিয়েছে, এটা সারা পৃথিবীতে একটা উদাহরণ।তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভিয়েতনাম ও আফগানিস্তানেও ভুল করেছে। আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যে পদক্ষেপ নিয়েছেন এটি কোনভাবেই সঠিক হয়নি। এতে বাংলাদেশের ক্ষতি হবে। একটা দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, মনে হয় তাদের পা টেনে ধরছেন। এটা সঠিক নয়, আমি বার বার আপনাদের বিবেকের কাছে আবেদন করতে চাই, এটি রিভিউ করে অতি দ্রুত নিষেধাজ্ঞা উঠিয়ে নেবেন।আমেরিকা মুক্তিযুদ্ধের সময় আমাদের সমর্থন করেনি উল্লেখ করে ড. আব্দুর রাজ্জাক বলেন, কিন্তু যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ আমাদের সমর্থন করেছিল। যুক্তরাষ্ট্র সরকার সবসময় ভুল করেছে। তারা শক্তিশালী দেশ, সেই ভুলের জন্য তেমন কোনো মূল্য দিতে হয়নি। এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির চরম ভুল ছিল। আমাদের বিশ্বাস ছিল, এটি থেকে তারা বেরিয়ে আসবে।কৃষিমন্ত্রী আরও বলেন, পদ্মা সেতুতে নাকি দুর্নীতি হয়েছে বলে আমাদের অর্থায়ন বন্ধ করে দেয়। তখন আমাদের মন্ত্রীদের ওপর কালিমা লেপন করা হয়। কোর্টে মামলা করা হয়। তিন বছর পর কোর্ট বলেছে, পদ্মা সেতু নিয়ে কোনো দুর্নীতি হয়নি।ড. আব্দুর রাজ্জাক বলেন, ধর্মান্ধরা বা সন্ত্রাসীরা সারা পৃথিবীতে যেভাবে বিস্তার করেছে, বাংলাদেশকে ধর্মীয় রাষ্ট্র করার জন্য চেষ্টা করেছে; তাদের বিরুদ্ধে আমরা যেভাবে মোকাবিলা করেছি, সারা পৃথিবীতে এটা প্রশংসিত হয়েছে। কৃষিমন্ত্রী বলেন, আমরা মানবতার কোনো কিছু লঙ্ঘন করিনি। ছোট একটি দেশে এতগুলো টিভি, পত্রপত্রিকা ও অনলাইন পত্রিকা রয়েছে, যা পৃথিবীর আর কোনো দেশে নেই। সারাদিন যে যা বলছে নিউজে আসছে। বাকস্বাধীনতা রয়েছে। কোথায় এর ব্যত্যয় হচ্ছে, এটা আমার বোধগম্য নয়।

Top