বাংলাদেশ সব সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছে - Alokitobarta
আজ : রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ নয়, সবাইকে বাংলাদেশী ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সব সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছে


এবি সিদ্দীক ভুঁইয়া :বাংলাদেশ সব সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।তিনি বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ রচনা এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দেশ পরিচালনা স্বার্থক হয়েছে। বাংলাদেশ সব সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছে। বাংলাদেশের দিকে তাকিয়ে পাকিস্তানের মানুষ দীর্ঘশ্বাস ফেলে।বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, আজকে স্বাধীনতার ৫০ বছর পরও যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি। সেই অপশক্তি এবং তাদের দোসররা এখনো সক্রিয় আছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে, সব অপশক্তিকে পদদলিত করে, সব প্রতিবন্ধকতা দূরে ঠেলে জাতির পিতার স্বপ্নের ঠিকানায় দেশকে পৌঁছাতে পারবো।

Top