সবাই সতর্ক না হলে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ঠেকানো কঠিন হবে - Alokitobarta
আজ : সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে

সবাই সতর্ক না হলে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ঠেকানো কঠিন হবে


এবি সিদ্দীক ভুঁইয়া :সবাই সতর্ক না হলে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ঠেকানো কঠিন হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘স্পেশাল ইনিশিয়েটিভ ফর মেন্টাল হেলথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওমিক্রন নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা যদি নিজেরা সতর্ক না হই, তাহলে ওমিক্রন ঠেকিয়ে রাখা খুব কঠিন হবে। সেজন্য আমি মনে করি, আমাদের সতর্ক হতে হবে।করোনা থেকে মুক্তি পেতে প্রতিরোধ সবচেয়ে ভালো উপায় উল্লেখ করে জাহিদ মালেক বলেন, আমাদের দেশে অনেক মানুষ বিদেশ থেকে আসা-যাওয়া করছে। যেসব দেশে ওমিক্রন সংক্রমণ রয়েছে, সেসব দেশেও আমাদের বহু মানুষ আসা-যাওয়া করছে। আমেরিকা, মধ্যপ্রাচ্য ও ভারতেও বহু মানুষ আসা-যাওয়া করছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ক্রিকেট টিম জিম্বাবুয়ে থেকে এসেছিল, তারা সোনারগাঁওয়ে কোয়ারেন্টাইনে ছিল। আমরা তাদের বেশ কয়েকবার টেস্ট করেছি এবং দুজনের ওমিক্রন পেয়েছি। জিনোম সিকোয়েন্সিং করে আমরা এ তথ্য পাই। তারা এখন ভালো আছে, সুস্থ আছে। অন্য কোনো তৃতীয় ব্যক্তির গায়ে আমরা ওমিক্রন পাইনি। যারা হোটেলে আছে ও তাদের সংস্পর্শে এসেছে তাদেরও টেস্টের ব্যবস্থা আমরা করেছি। আমরা এখনো ভালো আছি। বর্ডার স্ক্রিনিং, বিমানবন্দর স্ক্রিনিং আমরা জোরদার করেছি।তিনি আরও বলেন, ওমিক্রন এখনো খুব ক্ষতিকারক নয়। এটি সাংঘাতিক সংক্রামক, কিন্তু মৃত্যুর খবর কোথাও আমরা পাইনি। আমাদের এজন্য সজাগ থাকতে হবে। গতকালও আমরা দেখেছি ১ দশমিক ৫ শতাংশ সংক্রমণের হার। এটি এখন বাড়তির দিকে। আমাদের মৃত্যুও ৬ হয়েছে গতকাল, এটা শূন্য, ১ বা ২-এ ছিল। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। টিকা যারা নেননি তাদের আহ্বান করবো টিকা নিয়ে সুরক্ষিত হয়ে যান।করোনাভাইরাস প্রতিরোধে বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ষাটোর্ধ ব্যক্তি ও ফ্রন্টলাইনের কর্মীদের আমরা বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করেছি। এটা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। বুস্টার ডোজ দেওয়ার আগে আমাদের সংখ্যা নির্ণয় করতে হবে। সেজন্য আমরা সুরক্ষা অ্যাপ আপডেট করছি। আশা করছি আগামী ৭-১০ দিনের মধ্যে কাজটি শুরু করতে পারবো।

Top