একজন আসামিকে নিয়ে এখন মানবতার কথা উঠে আসছে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

একজন আসামিকে নিয়ে এখন মানবতার কথা উঠে আসছে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, একজন আসামিকে নিয়ে এখন মানবতার কথা উঠে আসছে। আজকে যারা মানবতার কথা বলে; যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল তখন মানবতা কোথায় ছিল, জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল তখন কোথায় ছিল মানবতা? প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য বারবার আঘাত করা হয়েছিল- তখন কোথায় ছিল মানবতা?শনিবার নওগাঁর নিয়ামতপুরে জেলা পরিষদ মিলনায়তনে পল্লী সহযোগী বিষয়ক সংস্থা (আরকো) নওগাঁর আয়োজনে কোভিড-১৯ মোকাবেলায় আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যারা উপকার পাইনি। বিএনপি, জামায়াতসহ সব মানুষ কোনো না কোনোভাবে সরকারের কাছ থেকে সহযোগিতা নিয়েছে। তিনি বলেন, করোনাকালীন সরকার সাহসিকতার সঙ্গে করোনা মোকাবেলা করেছে। কিন্তু বিএনপি বলেছিল, দেশের লোক না খেতে পেয়ে মারা যাবে কিন্তু কেউ না খেয়ে মারা যায়নি।পল্লী সহযোগী বিষয়ক সংস্থা আরকোর সভাপতি শাহিন মনোয়ারার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।

Top