কে কোথায় কী করছেন, সব খবর দলীয় প্রধানের কাছে রয়েছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

কে কোথায় কী করছেন, সব খবর দলীয় প্রধানের কাছে রয়েছে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :কে কোথায় কী করছেন, সব খবর দলীয় প্রধানের কাছে রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে নিজ দপ্তরে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।ওবায়দুল কাদের বলেন, কোনো অনিয়ম, অপকর্মের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। যেটা দেশবাসী এরই মধ্যে প্রমাণ পেয়েছে। অপরাধী যেই হোক, অপকর্ম যেই করুক, তিনি যেই হোন, কেউ আইনের ঊর্ধ্বে নন। সেটা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আবারও প্রমাণ করেছেন।সাংবাদিকদের তিনি বলেন, আপনারা দেখেছেন, অপরাধী দলীয় পরিচয় দেয়। কিন্তু সরকার কিংবা আওয়ামী লীগ কখনো কোনো অপরাধীর পক্ষে দাঁড়ায়নি, কখনো কাউকে বাঁচানোর চেষ্টা করেনি। বিভিন্ন হত্যাকাণ্ড ও খুনের ঘটনায়ও কিন্তু ছাত্রলীগের জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আবরার হত্যার ব্যাপারে প্রায় সবাই ছাত্রলীগ করতো, সেখানেও কিন্তু সরকার কাউকে ছাড় দেয়নি।

ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীনভাবে কাজ করছে। সরকারের কোনোরূপ হস্তক্ষেপ নেই সেখানে। আমাদের অনেক মন্ত্রী-এমপির বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে। সাজা হয়েছে কারও কারও। স্পষ্টভাবে বলছি, অপরাধ করে কেউ ছাড় পাবে না। শেখ হাসিনার সরকার দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে শূন্যসহিষ্ণু নীতিতে অটল। চলমান রয়েছে সরকারের শুদ্ধি অভিযান। কে কোথায় কী করছেন, সব খবর দলীয় প্রধানের কাছে রয়েছে।মন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে যারা বিদ্রোহে মদত দিচ্ছে, পেছন থেকে যেসব মন্ত্রী-এমপি কলকাঠি নাড়ছে, প্রত্যেকের নাম কিন্তু প্রধানমন্ত্রীর কাছে তালিকা চলে এসেছে। সময়মতো প্রত্যেকেরই এজন্য শাস্তি ভোগ করতে হবে। এখানে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।

Top