কুয়েট শিক্ষকের মৃত্যুতে অস্বাভাবিকতা থাকলে ব্যবস্থা নেবে সরকার - Alokitobarta
আজ : রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ নয়, সবাইকে বাংলাদেশী ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

কুয়েট শিক্ষকের মৃত্যুতে অস্বাভাবিকতা থাকলে ব্যবস্থা নেবে সরকার


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মৃত্যুর ঘটনায় যদি কেউ দায়ী হয়, তদন্তে যদি সেটি বেরিয়ে আসে তার বিরুদ্ধে অবশ্যই সরকার আইন অনুযায়ী যথপোযুক্ত ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।রোববার (০৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মৃত্যু নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু দুঃখজনক। বিষয়টি তদন্তাধীন। তদন্তে নিশ্চয়ই বেরিয়ে আসবে তার কোনো রোগ ছিল কিনা। অভিযোগ এসেছে যে তার সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে, এরপর তিনি বাসায় গিয়ে হার্ট অ্যাটাক বা স্টোকে মারা গেছেন। সেটি তদন্তে বেরিয়ে আসবে। অভিযোগ যেহেতু এসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কয়েকজন ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে।

হাছান মাহমুদ বলেন, বাকবিতণ্ডার পর হার্ট অ্যাটাক বা স্টোকে মৃত্যু হয়ে তদন্তের আগে বা ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পাওয়ার আগে সেই বাকবিতণ্ডাকেই দায়ী করা সেটি কতটুকু যৌক্তিক সেই প্রশ্ন থেকেই যায়।তিনি আরও বলেন, বাকবিতণ্ডা নানা জনের সঙ্গে হয় এবং সবাই কি এরপরে স্টোকে মারা যায়, তাতো নয়। তার অন্যান্য রোগ ছিল কিনা, কি কারণে আসলে হয়েছে। তদন্তে যদি বেরিয়ে আসে তার ওপর মানসিক চাপ সৃষ্টি হওয়ার কারণে স্টোক হয়েছে তাহলে অবশ্যই দোষীদের যথাপোযুক্ত শাস্তি হবে। কিন্তু সেটি হওয়ার আগে একটি পক্ষকে দায়ী করা হচ্ছে সেটি কতটুকু যৌক্তিক সেই প্রশ্নও অনেকে করেছেন।

Top