নারায়ণগঞ্জ মেয়র পদে আওয়ামী লীগ নৌকার মাঝি নির্ধারণ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

নারায়ণগঞ্জ মেয়র পদে আওয়ামী লীগ নৌকার মাঝি নির্ধারণ


এবি সিদ্দীক ভুঁইয়া:নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ নৌকার মাঝি নির্ধারণ করেছে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীকে, যিনি ২০১৬ সালের ২২ ডিসেম্বর নির্বাচনে একই প্রতীক নিয়ে জয়ী হয়েছিলেন।২০০৩ সালে তিনি প্রথম বিলুপ্ত পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন।আর সিটি করপোরেশন গঠনের পর ২০১১ সালের ৩০ অক্টোব প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছিলেন।শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে দলীয় প্রতীক ঘোষণার খবর পেয়ে শহরে মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মেয়র পদের জন্য নারায়ণগঞ্জ থেকে আইভী ছাড়াও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলার সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল ও মহানগরের সহসভাপতি চন্দন শীল দলের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন।

আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।এ সিটিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর।এর আগে ৩০ নভেম্বর নির্বাচন কমিশনের বৈঠক শেষে এ তফসিল ঘোষণা করেন ইসির সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

Top