দেশের সব মানুষের টাকা মেকানিজম,আমার আছে আইন - Alokitobarta
আজ : শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

দেশের সব মানুষের টাকা মেকানিজম,আমার আছে আইন


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:বিদেশে টাকা পাচারকারীদের খোঁজ পেতে আপনার হাতে কি কোনো মেকানিজম নেই- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমার তো কোনো নিজস্ব মেকানিজম নেই। মেকানিজম হলো- সরকারের টাকা মেকানিজম। দেশের সব মানুষের টাকা মেকানিজম। আমার আছে আইন। বুধবার দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।মুস্তফা কামাল বলেন, আমাদের আইনের জন্য আমাদের যে ব্যবস্থা সে ব্যবস্থা আমরা নিচ্ছি। কেউ যদি দুর্নীতি করে, কেউ যদি পাচার করে, মামলা করা হয় এবং তাদের জেলে নেওয়া হয়, সাজা দেওয়া হয়। কোর্ট যা মনে করবে সেভাবে বিচার ব্যবস্থা চলছে।

অর্থমন্ত্রী বলেন, সংসদে কথা বলার আগে থেকেই আমি বলেছিলাম- আমাকে সুস্পষ্টভাবে মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িতদের তথ্য জানাতে। সেভাবে না পেলেও পত্রপত্রিকায় কিছু নাম পেয়েছি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট যারা আছে তারা কাজ করছে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আইনগত প্রক্রিয়ায় যাকে, যা শাস্তি দেওয়ার সেই শাস্তি সে পাচ্ছে।এর আগে গত ২৭ নভেম্বর সংসদে একটি বিল পাসের আলোচনায় বিরোধী দলের একাধিক সংসদ সদস্য অভিযোগ করেন, বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। খেলাপি ঋণ ছাড়িয়েছে এক লাখ কোটি টাকার বেশি। এসব বিষয়ে তারা অর্থমন্ত্রীর জবাব চান এবং একটি ব্যাংক কমিশন গঠনের দাবি তুলেন।শুরুতে অর্থমন্ত্রী এসব বিষয় নিয়ে নীরব থাকায় সংসদ সদস্যদের সমালোচনার মুখে পড়েন। পরে অর্থমন্ত্রী কথা বলেন।বিরোধী দলের সংসদ সদস্যদের বক্তব্যের জবাবে দেশ থেকে অর্থ পাচার কারা করে জানেন না জানিয়ে অর্থমন্ত্রী বলেছিলেন, অনেকে বলেছেন দেশ থেকে টাকা পাচার হয়ে যাচ্ছে। আমি আপনাদের বলেছি, যারা পাচার করে তাদের তালিকা আমাকে দেন। আমিতো পাচার করি না। আমি বিশ্বাস করি আপনারাও পাচার করেন না। সুতরাং পাচার কে করে, আমি জানব কেমন করে, যদি আপনারা না দেন।

Top