আগের দিন ২০ ডলার কমে তো পরের দিন ২ ডলার বাড়ে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

আগের দিন ২০ ডলার কমে তো পরের দিন ২ ডলার বাড়ে


এবি সিদ্দীক ভুঁইয়া:অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন,আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে স্থিতিশীল হলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।বুধবার দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এখনো উঠানামা করছে।আগের দিন ২০ ডলার কমে তো পরের দিন ২ ডলার বাড়ে।যখন তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমে স্থিতিশীল হবে,তখন আমরাও সে অনুযায়ী ব্যবস্থা নেব।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছে, জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন প্রস্তাব দিলে বিবেচনা করতে পারেন। এ বিষয়ে আপনার মতামত কী? এর জবাবে অর্থমন্ত্রী বলেন, প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটিই আমাদের সবার বক্তব্য। এখনো এটি ফেক্সিবল স্টেজে আছে। কখনো বাড়ছে, আবার কমছে। যখন স্ট্যাবল কন্ডিশনে আসবে, আমার বিশ্বাস প্রতিমন্ত্রী যা বলেছেন আশা করি সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।গত ৩ নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৬৫ থেকে ৮০ টাকা নির্ধারণ করে সরকার। এরপর থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। তাই দেশের বাজারে তেলের দাম কমানোর দাবি জানিয়েছে আসছে ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন।

Top