এক মাসে দেশটি থেকে ২৪০ জন বাংলাদেশে এসেছেন - Alokitobarta
আজ : সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ...

এক মাসে দেশটি থেকে ২৪০ জন বাংলাদেশে এসেছেন


এবি সিদ্দীক ভুঁইয়া:করোনার দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন আতঙ্কের মধ্যে গত এক মাসে দেশটি থেকে ২৪০ জন বাংলাদেশে এসেছেন।তাদের ট্রেসিং করার চেষ্টা করেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি তারা যে ঠিকানা দিয়েছেন, সেটিও ভুল দিয়েছেন।মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।মন্ত্রী বলেন, ডেল্টার চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ করোনার নতুন ধরন ওমিক্রন। ওমিক্রনের সংক্রমণ রোধে সরকার সতর্ক অবস্থানে আছে। তবে দুঃখের বিষয়, গত এক মাসে ২৪০ জন আফ্রিকা থেকে দেশে এসেছেন। এখন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের ফোনও বন্ধ।মন্ত্রী আরও বলেন, যেসব দেশে সংক্রমণ বৃদ্ধি পাবে, সেখান থেকে কেউ এলে তাদের ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা হবে।এ ছাড়া করোনা টেস্টের ফল ৭২ ঘণ্টার মধ্যে দেওয়ার পরিবর্তে ৪৮ ঘণ্টা বা ২৪ ঘণ্টার মধ্যে নামিয়ে আনা হবে।

জাহিদ মালেক বলেন, বর্ডারে মনিটরিং জোরদার ও পরীক্ষার ব্যবস্থা আরও বেশি এবং সেখানেই কোয়ারেন্টিনের ব্যবস্থা আরও বৃদ্ধি করতে বলা হয়েছে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান সীমিত করতে প্রতিটি জেলায় চিঠি দিয়ে জানানো হবে। আর বিদেশ থেকে কেউ এলে তারা যাতে বাইরে কারও বাসায় না যেতে পারেন, সে বিষয়ে মনিটরিং করা হবে। প্রয়োজনে তাদের বাসাতে পতাকা দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান মন্ত্রী।

Top