‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ ক্যাম্পেইন চালুর সিদ্ধান্ত নেওয়া - Alokitobarta
আজ : সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ...

‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ ক্যাম্পেইন চালুর সিদ্ধান্ত নেওয়া


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:নো মাস্ক নো সার্ভিসের’ পর এবার ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ ক্যাম্পেইন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন।মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন রোধে করণীয় নির্ধারণী অন্তঃমন্ত্রণালয় সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে দেশের জনগণকে স্বাস্থ্যবিধির অংশ মাস্ক ব্যবহারে বাধ্য করতে সরকার একসময় ‘নো মাস্ক, নো সার্ভিস’ ব্যবস্থা চালু করেছিল।এবার ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাহিদ মালেক বলেন, দেশে ইতোমধ্যে ১০ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে।এরমধ্যে প্রথম ডোজ প্রায় ৬ কোটি ও দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে প্রায় ৪ কোটির কাছাকাছি।সব পর্যায়েই টিকা দেওয়া হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তারপরও দেখা যাচ্ছে- এখনো অনেকে টিকা নেননি এবং তাদের টিকা নেওয়ার আগ্রহও কম।মন্ত্রী বলেন, জনগণকে টিকা গ্রহণে উৎসাহিত করতে প্রতিটি সরকারি দপ্তরে ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ ক্যাম্পেইন চালুর কথা ভাবা হচ্ছে।এটি করতে পারলে টিকার কার্যক্রম আরও বেগবান হবে।বিষয়টি এখন চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে।

Top