এক সপ্তাহে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ...

এক সপ্তাহে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া :সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত মারা যাওয়া এই ২৫ জনের মধ্যে পুরুষ ১০ জন (৪০ শতাংশ) ও নারী ১৫ জন (৬০ শতাংশ)। তাদের মধ্যে একজন গর্ভবতী নারীও ছিলেন।গত এক সপ্তাহে যে ২৫ জন মারা গেছেন তাদের মধ্যে মাত্র তিনজন (১২ শতাংশ) করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন। বাকি ২২ জনই (৮৮ শতাংশ) করোনার টিকা নেননি।সোমবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। দুজনই পুরুষ এবং তারা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯৮০ জনে।একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ২২৭ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ১১ জনে। এ সময়ে শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ।গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। মহামারি শুরুর পর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৫০ শতাংশ।

Top